1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

খুলনা কুয়েটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ উদ্বোধন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

 

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,
গতকাল ১৬ ই ফেব্রুয়ারি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা -২০২৫ উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর উদ্বোধন করেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ সুলতান মাহমুদ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ- পরিচালক (ছাত্র কল্যাণ) সহযোগী অধ্যাপক ড.মোঃ সাইফুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,কর্মকর্তা,কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দিনের জন্য নির্ধারিত বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ইভেন্টগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের দৌড়,উচ্চলাফ,দীর্ঘ লাফ, চাকতি নিক্ষেপ,গোলক নিক্ষেপ,বর্ষা নিক্ষেপ,ঝুড়িতে বল নিক্ষেপ,রিলে রেস,তিন পায়ে দৌড়,ভাগ্য দৌড়,ধীরে সাইকেল চালনা,ভারসাম্যের দৌড়,যেমন খুশি তেমন সাজো,বালিশ বিতরণ,দড়ি টানা-টানি ইত্যাদি। উল্লেখ্য, আগামী ২২ ফেব্রুয়ারি শনিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। শাহেদুজ্জামান শেখ,পাবলিক রিলেশনস অফিসার (অতিরিক্ত দায়িত্ব)
জনসংযোগ,তথ্য ও প্রকাশনা ডিভিশন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রেস বিজ্ঞপ্তিতে,বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park