1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

বটিয়াঘাটায় সাসটেইনেবল কোস্টাল মেরিন ফিশারিজ প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯১ বার পঠিত

 

মহিদুল ইসলাম (শাহীন)
বটিয়াঘাটা খুলনা থেকে,

গতকাল ১৬ ই ফেব্রুয়ারী রবিবার বিকেলে বটিয়াঘাটা উপজেলায় সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় ক্লাস্টার ব্যবস্থাপনায় উত্তম মৎস্য চাষ অনুশীলন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম সুলতান এর সভাপতিত্বে বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নে রাজাখার বিল চিংড়িচাষী ক্লাস্টার পুকুর পাড়ে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা মৎস্য কর্মকর্তা
ড. ফারহানা তাসলিমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন খুলনা বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ পরিচালক মোঃ মনিরুল মামুন,উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় উপ পরিচালক এর কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক ড.আব্দুল মান্নান আকন্দ। এছাড়া মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ,স্থানীয় সুধী সমাজ,সাংবাদিকবৃন্দ ও মৎস্য চাষিরা উক্ত কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালায় ক্লাস্টার পদ্ধতিতে চিংড়ি চাষের আধুনিক কলা কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park