1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে মামলা নিশ্চিত ফুলবাড়ীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় ইউএনও

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৩৩ বার পঠিত

 

মো আশরাফুল ইসলাম
ফুলবাড়ী (দিনাজপুর) জেলা প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরন, ইউএনও এর নাম ভাঙ্গিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদাবাজি, সহকারী কমিশনর (ভুমি)র বালু মহল বন্ধের অভিযানে বাঁধা প্রদানসহ সম্প্রতি সময়ের আইনশৃঙ্খলা বিষয় নিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক এর সাথে উপজেলার সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

গত (১৫ ফেব্রুয়ারী) শনিবর সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মীর মো. আল কামাহ তমাল এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী,ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. হারুন-উর-রশীদ,থানা প্রেসক্লাবের সভাপতি আফজাল হোসেন,ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারন সম্পাদক ওয়াহেদুল ইসলাম ডিফেন্স,উপজেলা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ,আবু শহীদসহ প্রতিষ্ঠান গুলোর নেতৃবৃন্দ ও সাধারন সদস্যগন।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার বলেন , ফুলবাড়ী উপজেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ও আমার নাম ভাঙ্গিয়ে বিভিন্ন মহলে সুবিধা ভোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। কোন অবস্থায় কাউকেও ছাড় দেওয়া হবে না। কিছু প্রমান সংগ্রহ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। কোন অন্যায়কারীকে ছাড় দেওয়া হবে না। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগীতা কামনা করছি।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park