1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

কক্সবাজারে নৌ আঞ্চলিক স্কাউটস এর ১৩তম সমাবেশ অনুষ্ঠিত*

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৯৮ বার পঠিত

নিউজ ডেস্ক ঃ

ঢাকা, ১৪ ফেব্রুয়ারি ২০২৫ঃ বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নৌস্কাউটসের ১৩তম নৌ আঞ্চলিক সমাবেশ বৃহস্পতিবার (১৩-০২-২৫) কক্সবাজারস্থ নৌবাহিনী ঘাঁটিতে সমাপ্ত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনেল) ও কমিশনার নৌ আঞ্চলিক স্কাউটস রিয়ার এডমিরাল আব্দুল্লাহ আল মামুন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

গত ১১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ হতে অনুষ্ঠিত তিন দিনব্যাপী এই সমাবেশে বাংলাদেশ স্কাউটস, নৌ অঞ্চলের অধীনে সকল জেলা নৌস্কাউটস হতে প্রায় ৩৫০ জন স্কাউট, স্বেচ্ছাসেবক, স্কাউট লিডার এবং নৌ ও স্কাউট কর্মকর্তা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি তাঁর সমাপনী বক্তব্যে যুব সমাজকে লেখাপড়ার পাশাপাশি স্কাউট আন্দোলনের মাধ্যমে সমাজ সেবামূলক কর্মকান্ডে অংশগ্রহণ করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠার উপর গুরুত্বারোপ করেন। এ সময় প্রধান অতিথি অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন।

পরবর্তীতে স্কাউটদের পরিবেশনায় আয়োজিত মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। সমাপনী দিনে চট্টগ্রাম নৌ অঞ্চলের সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park