1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

ফুলবাড়ীতে ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপনের শুভ উদ্বোধন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৬৮ বার পঠিত

 

মোঃ আশরাফুল ইসলাম
(দিনাজপুর জেলা প্রতিনিধি)

 

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপনের বিষয়ে আলোচনা ও আনুষ্ঠানিক ভাবে ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে চারা রোপন উদ্বোধন করা হয়েছে।

গত (১১ ফেব্রুয়ারী) মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার পুটকিয়া মোড়ের ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপনের বিষয়ে আলোচনায় সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মোাছাঃ রুম্মান আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মীর মো. আল কামাহ তমাল। এসময় উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মোঃ সাহানুর রহমান,কৃষি সম্প্রসারণ অফিসার সঞ্চিতা রায়,উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোছাঃ সহিরন পারভিনসহ স্থানীয় কৃষকগন উপস্থিত ছিলেন। পরে আনুষ্ঠানিক ভাবে ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে বোরো ধানের চারা রোপন উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মীর মো. আল কামাহ তমাল।

উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ রুম্মান আক্তার জানান, ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে চারা রোপন করতে প্রতি একরে ১২ কেজি ধানের বীজ লাগে । ২০২৪-২০২৫ অর্থবছরে রবি মৌসুমে বোরো ধান (উফশী) সমলয় ব্যক প্রদর্শনীর রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে এই এলাকার ৫০ জন কৃষক ৫০ একর জমিতে চারা রোপন করবেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park