1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

অপারেশন ডেভিল হান্ট এর আওতায় নৌবাহিনীর যৌথ অভিযান

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩৫২ বার পঠিত

নিউজ ডেস্ক ঃ

চট্টগ্রাম ১১ ফেব্র“য়ারি ২০২৫: বর্তমান সরকারের নির্দেশনায় অপারেশন ডেভিল হান্ট’র আওতায় বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা রক্ষা ও সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে আসছে।

অভিযান চলাকালে গতকাল সোমবার (১০-০২-২০২৫) দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায় হাতিয়া থানাধীন ৬নং চরকিং ইউনিয়নের ২নং ওয়ার্ডের কলেজ রোডের হাজী আবুল বাশার মার্কেট এর বিপরীতে কাওসার মিয়ার ব্রিকফিল্ড এলাকায় বেশ কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে। পরবর্তীতে নৌবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে যায়। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানকারী সন্ত্রাসীরা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় ঘটনাস্থল হতে মোঃ নবির উদ্দিন, মোঃ ইমাম হোসেন ও মোঃ ফখরুল ইসলাম টিপুকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ০১ টি বিদেশি পিস্তল (ম্যাগাজিন ও ০১ রাউন্ড গুলিসহ), ০৩ টি একনলা দেশীয় বন্দুক, ০৮ টি কার্তুজ, ২০ টি ককটেল, ০২ টি ডেগার, ০৩ টি ক্রিজ ও ০১ টি তলোয়ার উদ্ধার করা হয়।

অপরদিকে চট্টগ্রাম জেলার সন্দ¡ীপে পরিচালিত অভিযানে হুমায়ুন কবির ওরফে বাবুল নামক এক সন্ত্রাসীকে তার নিজ বাড়ি আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে নিজ নিজ এলাকায় হত্যা, ডাকাতি, মাদক ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এছাড়া মোংলা বন্দর ও দিগরাজ এলাকায় অন্য আরেকটি যৌথ অভিযানে ০৪ জনকে অস্ত্রসহ আকট করা হয়। এ সময় একটি দুইনলা বিদেশি বন্ধুক ও ১৫ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। যৌথবাহিনীর অভিযানসমূহে বাংলাদেশ নৌবাহিনীর সাথে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ অংশগ্রহণ করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park