1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

নেভি এ্যাংকরেজ স্কুল এন্ড কলেজ খুলনায় বিজ্ঞান মেলা-২০২৪ উদযাপন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ২৬৯ বার পঠিত

নেভি এ্যাংকরেজ স্কুল এন্ড কলেজ খুলনায় বিজ্ঞান মেলা-২০২৪ উদযাপন

ঢাকা, ০৭ নভেম্বর ২০২৪ঃ প্রতি বছরের ন্যায় এ বছরও বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নেভি এ্যাংকরেজ স্কুল
এন্ড কলেজ খুলনায় বিজ্ঞান মেলা-২০২৪ অনুষ্ঠিত হয়। গত ০৬ নভেম্বর ২০২৪ শহিদ মোয়াজ্জম অডিটরিয়ামে
অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি এবং কমান্ডার
খুলনা নৌ অঞ্চল রিয়ার এডমিরাল গোলাম সাদেক, এনজিপি, এনডিসি, এনসিসি, পিএসসি। এছাড়াও মেলায়
অধ্যক্ষ, খুলনা নৌ অঞ্চলের কর্মকর্তাবন্দ, আয়োজক কমিটির সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত
ছিলেন।

মেলায় প্রথম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রী কর্তৃক বিভিন্ন প্রকার প্রজেক্ট উপস্থাপন করা হয়। মেলায়
চারটি গ্রæপে মোট ১১০টি প্রজেক্ট প্রদর্শিত হয়। এতে প্রায় ৫১৫ জন শিক্ষার্থী একক এবং দলীয়ভাবে প্রজেক্টে
অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের সুপ্ত উদ্ভাবনী সক্ষমতাকে বাস্তবে রূপ দিতে এবং সৃজনশীল কর্মকান্ডে উৎসাহিত
করতে এ বিজ্ঞান মেলার আয়োজন করা হয়। বার্ষিক এ বিজ্ঞান মেলায় ক্ষুদে শিক্ষার্থীরা প্রদর্শন করেছে
অটোমেটেড ফার্মিং প্রযুক্তি, স্মার্ট জুতা, বাতাসে দূষণ কমাতে তৈরি করেছে স্মার্ট ডাস্টবিন প্রযুক্তি, বিদ্যৎ সাশ্রয়
করার জন্য সোলার সিটি এবং পরিবেশ দূষণ রোধে প্লাস্টিক রিসাইকেলিংসহ আরও অনেক মানসম্মত প্রজেক্ট।

শিক্ষার্থীরা তাদের অর্জিত তাত্তি¡ক জ্ঞান বিজ্ঞান মেলার মাধ্যমে বাস্তবে প্রয়োগ করার সুযোগ পেয়ে থাকে।
এ ধরনের বিজ্ঞান মেলা আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা গবেষণা ও উদ্ভাবনী কর্মকান্ডে আরও উৎসাহিত হবে
বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধান অতিথি। তিনি বলেন, কোমলমতি শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা-চেতনার বিকাশে
জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনুষ্ঠিত এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। এ জন্য শিক্ষক ও
অভিভাবকগণকে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে তিনি আহŸান জানান। বিজ্ঞান মেলায় অভিভাবক, শিক্ষক এবং
শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয় যা ক্যাম্পাসে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। পরিশেষে
বিজ্ঞান মেলায় প্রত্যেক গ্রæপের বিজয়ী শিক্ষার্থীদের মধ্য থেকে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীকে একক এবং
গ্রুপ ভিত্তিক  পুরস্কার প্রদান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park