1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

খুলনায় বৈশাখীর হত্যাকারী যৌতুক লোভী স্বামী মাসুমের ফাঁসির দাবিতে মানববন্ধন 

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০৪ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক

খুলনায় মারিয়া সুলতানা বৈশাখীর হত্যাকারী যৌতুক লোভী স্বামী মাসুম বিল্লাহ সরদার ও তার মা নুরজাহান বেগমের গ্রেফতার ও ফাঁসির দাবিতে ৭ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল ৩ থেকে পাঁচটা পর্যন্ত মোস্তর মোড় বাইপাস সড়ক অবরোধ করে
মানববন্ধন কর্মসূচি পালন করেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীরা।
এলাকাবাসীরা বলেন, বৈশাখীকে জামাই ও শাশুড়ি দুইজন অত্যাচার করে হত্যা করেছেন। প্রায় তিন বছর আগে মুজগুন্নী সরদার বাড়ীর আরিফ বিল্লাহর সঙ্গে পারিবারিকভাবে বিবাহ হয়। বিবাহের পর থেকেই যৌতুকের দাবিতে বৈশাখীর উপর অমানুষিক নির্যাতন করতেন মাসুম বিল্লাহ। বৈশাখীকে হত্যার পর জামাই মাসুম বিল্লাহ হত্যাকে সাধারণ মৃত্যু বলে চালানোর উদ্দেশ্যে ৪ ফেব্রুয়ারি সকালে আদ-দ্বীন হাসপাতালে বৈশাখীকে অচেতন অবস্থায় আনলে ওই হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
মানববন্ধনে বৈশাখীর বাবা মোহাম্মদ মিলন হোসেন, মা খাদিজা বেগম বলেন, রাতে হত্যা করার পর আমার মেয়েকে আই ওয়াশ এর জন্য হাসপাতালে নিয়ে যান। আদ-দ্বীন হাসপাতালের ডাক্তার বলেছে মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছে। এরপর মাসুম বিল্লাহ ও তার মা আমাদের ভয় ভীতি দেখালে ভয় পেয়ে সব মেনে নেব ভেবেছে। এ বিষয় নিয়ে আমাদের সাথে বাগবিতণ্ডা হওয়ার পর তারা পালিয়েছে। এই ঘটনায় জড়িত হত্যাকারী মাসুম বিল্লাহ ও তার মা-সহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বৈশাখীর পরিবার ও এলাকাবাসীরা।
এ বিষয়ে খালিশপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ময়নাতদন্তের পর পরিবারের কাছে বৈশাখের লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় খালিশপুর থানায় একটি মামলা হয়েছে। তারিখ ৬ ফেব্রুয়ারি মামলা নং ৫। তদন্তের ভিত্তিতে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।
মানববন্ধন কর্মসূচি পরিচালনা করেন এলাকাবাসী। এসময় উপস্থিত ছিলেন আরিফুল, আলামিন, রাকিব, ইমরান, বাবু, শাহীন, হাবিবুর, রবিউল, সাগর, কাশেম, শহিদুল, রফিকুল, হোসেন, ঝিলু, কনা, মনিরা, ফাতেমা, সাদিয়া, লাবনী, মরিয়ম, সালেহা, রুনা এছাড়া আরো অনেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park