1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

মঠবাড়িয়ায় ভ্রাম্যমান আদালতে জরিমানা, ৯৩ কেজি পলিথিন জব্দ

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১৯২ বার পঠিত

 

তাজউদ্দিন আহমেদ টুকু (মঠবাড়িয়া)

পিরোজপুরের মঠবাড়িয়ায় বুধবার (৬ই নভেম্বর) প্রশাসন কর্তৃক পৃথক দুটি অভিযানে মঠবাড়িয়ায় নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রি এবং মেয়াদোত্তীর্ন পণ্য বিক্রির দায়ে ৬ টি প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় বিপুল পরিমান নিষিদ্ধ পলিথিন ও ভেজাল ঔষুধ জব্দ করা এবং রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর সহকারি পরিচালক দেবাশীষ রায় পৃথক এ অভিযান পরিচালনা করেন। জানা যায়, বুধবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ বাস্তবায়নে পৌর শহরে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৯৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। একই সাথে নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রিয়ের দায়ে ব্যবসায়ী মো. মহসিন, মো. মুছা ও মো. রিয়াজকে ১৮০০০/= আঠারো হাজার টাকা জরিমানা করা হয়।

অপর দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর সহকারি পরিচালক দেবাশীষ রায় এর নেতৃত্বে উপজেলার তুষখালী বাজারে ১৫ টি ব্যবসা প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় মেয়াদোত্তীর্ণ পন্য বিক্রির দায়ে সাঈমা মেডিকেল হল, কবিতা স্টোর (কসমেটিক্স), ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে হাজী বিরিয়ানীকে ১০০০০/= দশ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম বলেন, জনস্বার্থে প্রশাসনিক অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park