1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দিঘলিয়া ক্ষমতার জোরে প্রকল্প,হাওয়ার উপরে মন্দির নির্মান।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ১০৪ বার পঠিত

 

এস.এম.শামীম দিঘলিয়া খুলনা।

দিঘলিয়া উপজেলাধীন দিঘলিয়া সদর ইউনিয়নে ঘোষপাড়া সার্বজনীন মন্দির নাম করনে। প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই চলমান মামলার জমির উপর ১৬ লক্ষ ৮১ হাজার টাকার প্রকল্প বাস্তবায়ন, এই প্রকল্পটি নিয়ে সাধারণ মানুষের মাঝে বেশ আলোচনার ঝড় বইছে সরেজমিনে গিয়ে জানা যায় বিগত সরকারের আমলে সরকারী উর্দ্ধতন কতৃপক্ষের যোগসাজগে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই চলমান মামলার জমির উপর ড. বাসু দেব ঘোষ, ঘোষপাড়া সার্বজনীন মন্দির এর নামে ১৬ লক্ষ ৮১ হাজার টাকার একটি প্রকল্প বাস্তবায়ন করেন এলজি,ইডি থেকে এবং এ প্রকল্পের কাজও শুরু করেন বেশ তড়িৎ গতিতে। এমতাবস্থায় ভুক্তভোগী উক্ত জমির দাবিদার বাবু গোলক চক্রবর্তী জমির কাগজ পত্র ও চলমান মামলার কাগজ পত্র সহকারে একটি অভিযোগ করেন দিঘলিয়া এল,জি,ই,ডি অফিস সহ অনান্য দফতরে অভিযোগের প্রেক্ষিতে কাজ বন্ধ করেন কিন্তু কোনো সমঝোতা ছাড়াই আবারও কোনো অলৌকিক শক্তির মাধ্যমে আবারও কাজ শুরু করেন আবারও নিরুপায় হয়ে ভুক্তভোগী এল,জি,ই,ডি উর্দ্ধতন কতৃপক্ষের শরণাপন্ন হন,এবং উর্দ্ধতন কতৃপক্ষ কাজটি আবারও বন্দ করে রাখেন। এ বিষয়ে একদল গণমাধ্যম কর্মী এল,জি,ই,ডি অফিসে এই প্রকল্পটির ফাইল দেখতে চাইলে কতৃপক্ষ প্রয়োজনীয় কোনো কাগজপত্র দেখাতে পারেনি, এ নিয়ে ভুক্তভোগী গোলক চক্রবর্তীর কাছে জানতে চাইলে তিনি বলেন দীর্ঘদিন যাবৎ আমাদের জমি জোর পূর্বক দখল করে রেখেছে বাসু দেব ঘোষ,আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমাদের জমি ফেরত পাবার জন্য মামলা করেছি,কিন্তু এরই মধ্যে পেশিশক্তির মাধ্যমে কোনো কাগজপত্র ছাড়াই চলমান মামলার জমির উপর মন্দিরের নামে বড় একটি প্রকল্প বাস্তবায়ন করেন,তিনি আরো বলেন এই বাসুদেব ঘোষ একজন চালাক এবং দখলবাজ তাই চালাকি করে মন্দিরকে ঢাল বানিয়ে আমাদেরপুরো জমি টুকু গ্রাস করতে চাইছে। আমরা আইনগত ভাবে এই দখলবাজের শাস্তির দাবি জানাই এ ব্যাপারে এলাকাবাসীর কাছে জানতে চাইলে গন্যমাণ্য ব্যাক্তিগণ বলেন এখানে শতবর্ষী একটি মন্দির রয়েছে,যেখানে অত্র এলাকার সকল সনাতনীরা পূজা অর্চনা করে থাকেন অর্থাভাবে এই শতবর্ষী মন্দিরটি ধুকে ধুকে মরছে,অতচ অন্যের জমির উপর চলমান মামলা রয়েছে কোনো কাগজপত্র ছাড়াই এত বড় প্রকল্প কিভাবে হলো বিবেকবান জাতি এর সত্যতা জানতে চায়,সবশেষে সাধারণ মানুষের প্রশ্নের জবাব আমরাও দিতে পারিনি,আসলে সরকারকে বিতর্কিত করতে যারা এ ধরনের প্রকল্প জমা দিয়েছে আর যাদের হাত ধরে এমন প্রকল্প বাস্তবায়ন হয়েছে তারাকি আসলেই শাস্তি যোগ্য অপরাধী প্রশ্ন এই জাতির কাছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park