1. admin@banglarchetona.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: মাদক, চুরি ও ছিনতাইয়ের উপদ্রবে অতিষ্ঠ জনজীবন ডুমুরিয়ায় চড়া মাছের দাম, সবজি ও মাংসে স্বস্তি খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালের উদ্যোগে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান প্রদান ফুলবাড়ীতে ভুয়া CID খান সাহেবসহ মাদক মামলার ৫ জনকে আটক করেছে থানা পুলিশ । মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিদায়ী নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: মাদক, চুরি ও ছিনতাইয়ের উপদ্রবে অতিষ্ঠ জনজীবন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১০ বার পঠিত

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:

বৃহস্পতিবার ২৩জুলাই ২০২৬
খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নের টিপনা নতুন রাস্তা বাজার ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। বর্তমানে নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে মাদক ব্যবসা, গরু চুরি, ভ্যান চুরি এবং ছিনতাইয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড। ফলে স্থানীয় সাধারণ মানুষ, পথচারী ও ব্যবসায়ীদের দিন কাটছে চরম আতঙ্কের মধ্য দিয়ে।

চুরি ও ছিনতাইয়ের ধারাবাহিক ঘটনা

স্থানীয় সূত্রে জানা গেছে, খর্নিয়া ইউনিয়নে একের পর এক চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটলেও কোনো স্থায়ী সমাধান পাওয়া যাচ্ছে না। সম্প্রতিক কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা:

গরু চুরি: গত বৃহস্পতিবার রাতে টিপনা গ্রামের বাবুর আলী সরদারের ছেলে মিজানুর রহমানের গোয়ালঘর থেকে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়। চোরচক্র এক রাতেই তিনটি মূল্যবান গরু চুরি করে নিয়ে যায়।

ভ্যান চুরি: কেবল গরু চুরিতেই খান্ত হয়নি অপরাধীরা; একই গ্রাম থেকে সাহেব আলী, শাহিন, খালেক শেখ, আনন্দ বৈরাগী এবং মহাসিনের মোট ৪টি ভ্যান গাড়ি চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরচক্র। খেটে খাওয়া এই মানুষগুলোর একমাত্র উপার্জনের সম্বল হারিয়ে তারা এখন নিঃস্ব।

দিনের আলোতে ছিনতাই: গত বুধবার সকাল সাড়ে ১১টার দিকে জনাকীর্ণ খর্নিয়া বাজার এলাকায় এক পথচারী মহিলার কান থেকে সোনার দুল ছিনতাই করে চম্পট দেয় ছিনতাইকারীরা। এতে স্পষ্ট যে, এখন কেবল রাতে নয়, দিনের আলোতেও সুরক্ষিত নন সাধারণ মানুষ।

মূল কারণ: মাদক ব্যবসা ও তদারকির অভাব
স্থানীয় অধিবাসীদের অভিযোগ, টিপনা নতুন রাস্তা বাজার ও আশপাশের এলাকায় মাদক সেবী ও কারবারীদের আনাগোনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। তাদের মতে, মাদকের টাকার যোগান দিতেই একটি গোষ্ঠী মূলত চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধে জড়াচ্ছে। খর্নিয়া ইউনিয়ন ও সংলগ্ন এলাকায় রাতের বেলা পর্যাপ্ত পুলিশি টহল না থাকায় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে সহজে।
এ বিষয়ে জানতে চাইলে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খন্দকার হাফিজুর রহমান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের চিহ্নিত করতে পুলিশের পক্ষ থেকে তৎপরতা চালানো হচ্ছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস দেন।

পরিস্থিতি সামাল দিতে অবিলম্বে এলাকায় পুলিশি টহল জোরদার, মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা এবং চুরি হয়ে যাওয়া মালামাল উদ্ধারে কার্যকারী পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park