1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয়

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৩৯ বার পঠিত

​শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা):

প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অভূতপূর্ব সাফল্য অর্জন করে ডুমুরিয়ার মুখ উজ্জ্বল করেছে তিন উদীয়মান খুদে শিক্ষার্থী। নিজ নিজ ক্যাটাগরিতে চমৎকার পারফরম্যান্স প্রদর্শন করে তারা প্রত্যেকেই দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছে।

​বিজয়ী শিক্ষার্থীরা হলো— বান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিউ মল্লিক (নজরুলগীতি), পূর্ব বিলপাবলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনির্বাণ বিশ্বাস (দেশাত্মবোধক গান) এবং টোলনা মাঝেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রাবন্তী বৈরাগী (দীর্ঘ লাফ)। কঠোর পরিশ্রম ও মেধার স্বাক্ষর রেখে জাতীয় মঞ্চে ডুমুরিয়া উপজেলাকে শীর্ষে তুলে ধরেছে এই তিন বিস্ময় বালক-বালিকা।

​শিক্ষার্থীদের এই অসাধারণ অর্জনে উচ্ছ্বসিত উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগ। ডুমুরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম অনুভূতি ব্যক্ত করে বলেন, “আমাদের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে উপজেলার প্রতিনিধিত্ব করে শীর্ষ স্থান অর্জন করেছে—এটি পুরো ডুমুরিয়াবাসীর জন্য এক অনন্য গৌরব ও আনন্দের মুহূর্ত। তাদের এই অসামান্য সাফল্য প্রমাণ করে যে প্রান্তিক পর্যায়ের স্কুলেও অপার সম্ভাবনা লুকিয়ে আছে। তাদের এমন কৃতিত্বের পেছনের সম্মানিত শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক অবদান প্রশংসনীয়। আমরা সবসময় শিক্ষার্থীদের মেধার সর্বোচ্চ বিকাশে পাশে থাকব।”

​ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ সবিতা সরকার বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, “প্রাথমিক শিক্ষা পদকের মঞ্চে জাতীয় পর্যায়ে প্রথম স্থান লাভ করা সাধারণ কোনো বিষয় নয়। পিউ, অনির্বাণ ও শ্রাবন্তী তাদের মেধা ও দক্ষতার মাধ্যমে আমাদের ডুমুরিয়া উপজেলাকে সারা দেশের সামনে গৌরবান্বিত করেছে। এই অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তাদের এই ধারা যেন ভবিষ্যতেও অব্যাহত থাকে, সেই শুভকামনা জানাই। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিজয়ীদের জন্য রইল শুভকামনা ও তাদের উজ্জ্বল ভবিষ্যৎ প্রত্যাশা করছি।”

​ডুমুরিয়ার এই তিন নক্ষত্রের উজ্জ্বল সাফল্য স্থানীয় অন্য শিক্ষার্থীদের মধ্যেও অনুপ্রেরণার সঞ্চার করেছে। ডুমুরিয়াবাসী তাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সফলতা কামনা করছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park