1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

বটিয়াঘাটায় লীজঘের লুটের অভিযোগে মামলা,অতঃপর মামলা তুলে নেওয়ার হুমকিতে-জিডি

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
  • ১৭০ বার পঠিত

 

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি

সংবাদকর্মী পরিচয় দানকারী আল আমিন গোলদারের বিরুদ্ধে লীজঘেরের মাছ লুটের অভিযোগে আদালতে মামলা : অতঃপর মামলা তুলে নেওয়ার হুমকিতে বটিয়াঘাটা থানায় জিডি করেন ভুক্তভোগী আশরাফ আলী গোলদার (পানি আরশাব)। ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা যায়,বটিয়াঘাটা উপজেলার কল্যাণশ্রী এলাকায় একটি মৎস্যঘের দখল করে মাছ লুটের অভিযোগে সম্প্রতি আদালতে মামলা হয় আলামিন গোলদারের বিরুদ্ধে । এ ঘটনায় ভুক্তভোগী আশরাফ আলী গোলদার বলেন, আলামিন গোলদার এর নেতৃত্বে বেশ কয়েকজন দুষ্কৃতিকারী আমার মৎস্যঘের দখল করে ২/৩ লক্ষাধীক টাকার মাছ লুট করে নেয়। সে খুলনা শ্রমিক কল্যান ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা যায়।তিনি আরও জানান, আদালতে মামলা করার পর থেকে আলামিন,রশিদ ও আছাবুর বিভিন্ন ধরনের হুমকি দিয়ে চলেছে। যে কারণে গত ২৩ শে জানুয়ারি বৃহস্পতিবার ভুক্তভোগী আশরাফ আলী গোলদার পুনরায় আলামিন গোলদার সহ ৩ জনকে বিবাদী করে সাধারণ ডায়েরি করেন বটিয়াঘাটায় থানায়। যার নাম্বার ১১৩৫ । আশরাফ আলী গোলদার সঠিক ন্যায় বিচার চেয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park