1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৮ তম জন্ম দিবস পালিত হলো।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা পশ্চিমবঙ্গ

আজ ২৩ শে জানুয়ারি বৃহস্পতিবার, ঠিক দুপুর বারোটায়, তথ্য সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে, রেড রোড ও রানী রাসমণি রোডের সংযোগস্থলে, নেতাজী সুভাষচন্দ্র বসুর মূর্তির সামনে একটি সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে নেতাজীর প্রতিকৃতিতে মাল্যদান করেন, কলকাতা কর্পোরেশনের মহানাগরীক ও মন্ত্রী ফিরহাদ হাকিম, এছাড়াও উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি বিভাগ এবং পর্যটন বিভাগের মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মী বৃন্দরা।

সারাদেশে যখন নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৮ তম জন্ম দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান শুরু হয়, ঠিক সেই সময় নেতাজী সুভাষচন্দ্র বসুর। মূর্তির সামনে চলে তোড়জোড় এবং প্রশাসনের ব্যারিকেড দেওয়ার কাজ, অন্যদিকে চলছে মঞ্চে প্রস্তুতি শেষ করার কাজ।

ঠিক দুপুর বারোটায়, মাননীয় মন্ত্রী জনাব ফিরাদ হাকিম ও মন্ত্রী ইন্দ্রনীল সেনের উপস্থিতিতে শুরু হয় দেশাত্মবোধক গান এবং শঙ্খ
ধনী , তারি পরে নেতাজীর প্রতিকৃতিতে মাল্যদান করেন একে একে এবং সর্বশেষে বন্দে মাতরম সংগীত গেয়ে অনুষ্ঠান শেষ করেন,

নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পর্কে বলতে গিয়ে বলেন নতুন করে কিছু বলার নাই, দেশবরেণ্য একজন বীরপুরুষ, দেশকে রক্ষা করতে গিয়ে নানা রকম বিপদের সম্মুখীন হয়েছিলেন, যিনি কোনদিন কোন কিছুকে ভয় পেতেন না, দেশকে রক্ষা করার জন্য ছদ্মবেশে নানা কৌশল করেছিলেন, আর স্বপ্ন ছিল দেশকে স্বাধীন করা, তাকে স্মরণ করে দেশ মাতৃকার কথা মনে করে রাখতে চাই, এই সকল বীরপুরুষদের যেন কেউ না ভুলে যায়, যিনি ইংরেজদের সাথে নিজের জীবন বিপন্ন করে লড়াই চালিয়ে গিয়েছিলেন , তাকে সম্মান জানাতে পেরে ও জন্মদিন পালন করতে পেরে আমরা কৃতজ্ঞ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park