1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

চন্দ্রগঞ্জ প্রেসক্লাব’র সাবেক সভাপতিও বর্তমান সাধারণ সম্পাদক হত্যা মামলার আসামি সহ ৪জনের বিরুদ্ধে মামলা তদন্ত করবেন বেগমগঞ্জ মডেল থানার ওসি সয়ং

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

বেগমগঞ্জ উপজেলায় প্রতিনিধিঃ

নোয়াখালীর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (বেগমগঞ্জ) ৩নং আমলী আদালতে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ প্রেসক্লাব’র সাবেক সভাপতি আলী হেসেন, সাবেক সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, সাবেক প্রচার সম্পাদক মনির হোসাইন, সাবেক কোষাধ্যক্ষ আলাউদ্দিন এর বিরুদ্ধে ২০২২ সনের ১০ ফেব্রুয়ারি- দন্ডবিধি আইনের ৫০১/৫০২/৪৬৭/৪৭১/৩৪ ধারায় মামলা দায়ের করেছেন (পিটিশন নং- ৭২/২২) কবির আহমদ ফারুক৷
আজ বৃহস্প্রতিবার (২৩ জানুয়ারি) সিআইডি নোয়াখালীর তদন্তকারী কর্মকর্তা রফিকুল ইসলামের বিরুদ্ধে নারাজী শুনানী শেষে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বিচারিক আদালত নারাজী গ্রহণ করে বেগমগঞ্জ মডেল থানার ওসিকে সয়ং তদন্ত করে প্রতিবেদন দেওয়ার আদেশ দেন৷

আসামীরা মামলার বাদীকে প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ভঙ্গ, সংগঠন, সরকার ও রাষ্ট্র বিরোধী কার্যক্রম এবং অনুমতিহীন পত্রিকা অনলাইন (প্রদীপ্ত) সাংবাদিকতার নামে এলাকার সাধারণ মানুষকে হয়রানী, গণহারে চাঁদাবাজি, প্রতারনা, মাদক ব্যবসা ও সেবনসহ নানা মিথ্যা ও কাল্পনিক অভিযোগে অভিযুক্ত করে এবং সৃজিত ও জাল জালিয়াতির অভিযোগকে আসল হিসেবে ব্যবহার করে গত ১৫ জানুয়ারি- ২০২১ তারিখে চন্দ্রগঞ্জ প্রেসক্লাব’র প্রতিষ্ঠাতা সভাপতি কবির আহমদ ফারুককে তাঁর ‘কার্যনির্বাহি সদস্যপদ’ ও ‘সাধারণ সদস্যপদ’ থেকে আজীবনের জন্য বহিস্কার করে এবং তা’ গণহারে বিলি করে আসামীরা৷

চন্দ্রগঞ্জ প্রেসক্লাব’র বর্তমান- সভাপতি ও সাধারণ সম্পাদক অদূর ভবিষ্যতে প্রেসক্লাবে অপ্রতিদ্বন্দ্বি সভাপতি বা কর্ণধার হবে ভেবে তাদের মদদ পুষ্ট সাংবাদিক নামধারী ব্যক্তিগণ কবির আহমদ ফারুকের সাংবাদিকতার সুনাম ও গ্রহণযোগ্যতার প্রতি হিংসাত্মক মনোভাব পোষণ করে জালিয়াতি ও মানহানির এই ঘটনা সংগঠিত করেছেন বলে অভিযোগ সূত্রে জানাগেছে৷
এই ঘটনায় আসামীদের বিরুদ্ধে জালিয়াতি ও পঞ্চাশ লক্ষ টাকার সমপরিমান মানহানি মামলা দায়ের করা হয়৷

রোববার (১৩ ফেব্রুয়ারি ২০২২) জালিয়াতি ও মানহানির এই মামলা গ্রহণযোগ্যতা শুনানীকালে ২০০ ধারায় বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের সত্যতা যাচায়ের জন্য নোয়াখালীর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর ওপর তদন্তভার ন্যাস্ত করে ১৪ ফেব্রুয়ারি ২০২২ আদেশনামা প্রকাশ করেন, অত্র আদালতের বিচারক কাজী সুনিয়া আক্তার৷ এর পর পিবিআই এর কর্মকর্তা
বাদীর পক্ষে মামলাটি পরিচালনা করেন, বিজ্ঞ আইনজীবী এ, কে, এম সাইফুদ্দিন তরুন৷

এ মামলার বিষয়ে জানতে চাইলে- বাদী পক্ষের বিজ্ঞ আইনজীবী এ, কে, এম সাইফুদ্দিন তরুন বলেন, জালিয়াতির আশ্রয়ে বাদীর ‘সদস্যপদ’ খারিজের সিদ্ধান্ত প্রত্যাহার করে তাঁর ‘সদস্যপদ’ পুনর্বহাল করার মানসে ‘চন্দ্রগঞ্জ প্রেসক্লাব’র সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদককে (১৯ ডিসেম্বর-২০২১) প্রথম লিগ্যাল নোটিশ প্রেরণ করেছেন৷ নোটিশের জবাব দিলেও তারা অভিযোগ সমূহের কোনো কপি দেননি এবং সদস্য পদও পুনর্বহাল করেননি৷ সর্বশেষ দশ দিনের সময় দিয়ে ১১ জানুয়ারি ২০২২ চুড়ান্ত লিগ্যাল নোটিশ প্রেরণ করা হয়৷ নোটিশ গ্রহণ করেও জবাব না দেয়ায় মামলাটি দায়ের করা হয়েছে৷

বাদী এজাহারে আরো উল্লেখ করেছেন যে, লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে তাঁর কতেক সাংবাদিক বন্ধুদেরকে নিয়ে বিগত ২০১০ইং সনে ‘চন্দ্রগঞ্জ প্রেসক্লাব’ প্রতিষ্ঠা করেন এবং প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে সুনামের সাথে প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেছেন৷

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park