1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

খুলনার আশিক গ্রুপের সদস্য ও হত্যা মামলার আসামি শরীফ ও সজল’কে গ্রেফতার করেছে র‌্যাব-৬

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ২২ বার পঠিত

শেখ মহিদুল ইসলাম,খুলনা থেকে,

খুলনার আশিক গ্রুপের সক্রিয় সদস্য ও হত্যা মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি ইমন শরীফ ও সজল খানকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। র‍্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-০৬, সদর কোম্পানির আভিযানিক দল অদ্য ২৯ই জুন ২০২৬ ইং তারিখ সন্ধ্যা ১৯:০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার ফকিরহাট থানাধীন কাটাখালী মোড় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে খুলনার আশিক গ্রুপের সক্রিয় সদস্য এবং লবণচরা থানার চাঞ্চল্যকর রফিক গাজী হত্যা মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি মোঃ ইমন শরীফ (২৭), পিতা: আবুল বাসার,সাং: মতিয়াখালী, এবং মোঃ সজল খান (২৫),পিতা: মোঃ হারুণ অর রশিদ, সাং: চানমারী বাজার, উভয় থানা: লবণচরা, জেলা: খুলনাদ্বয়কে গ্রেফতার করে।

মামলার এজাহার পর্যালোচনা করে জানা যায়, অত্র মামলার ভিকটিম রফিক গাজী (৪০), পিতা: মৃত রতন গাজী, সাং: দক্ষিণ লবণচরা, জেলা: খুলনা পেশায় একজন ট্রান্সপোর্ট এর ব্যবসায়ী। গত ১২/০৬/২০২৬ ইং তারিখ, আনুমানিক ১১:২০ ঘটিকার সময় ভিকটিম রফিক গাজী তার স্ত্রী ও সন্তানসহ লবণচরা থানাধীন মাথাভাঙা সাকিনস্থ রায়পাড়া আতিকের চায়ের দোকানের সামনে পৌছাইলে অজ্ঞাতনামা আসামিরা হেলমেট পরিহিত অবস্থায় ভিকটিমের পথরোধ করে কিছু বুঝে উঠার আগেই পিস্তল দিয়ে গুলি করে দ্রুত মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।

ভিকটিমের স্ত্রী ও সন্তান এবং আশপাশের লোকজন দ্রুত ভিকটিমকে খুলনা মেডিকেল হাসপাতালে নিয়ে যান। একই তারিখ দুপুর ১৩:৩০ ঘটিকার সময় চিকিৎসাধীন থাকাবস্থায় ভিকটিম মৃত্যুবরণ করে। উক্ত ঘটনায় ভিকটিমের স্ত্রী রিনা বেগম লবণচরা থানায় হত্যা মামলা দায়ের করেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদ্বয়কে খুলনার লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park