1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

মঠবাড়িয়ায় নাশকতার মামলায় যুবলীগ নেতা অস্ত্রসহ গ্রেফতার

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১৯৩ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার

পিরোজপুরের মঠবাড়িয়া থানার নাশকতা মামলার আসামী মিরুখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি লাভলু তালুকদারকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে বরিশাল র‌্যাব-৮। গতকাল সোমবার বিকেলে উপজেলার ঘোপখালী গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন। তিনি ওই গ্রামের মৃত আয়নাল তালুকদারের ছেলে। পরে তাকে মঠবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামী মোঃ লাভলু তালুকদার সহ অন্যান্য আসামীরা গত ১৯/০১/২০২৪ খ্রিঃ তারিখ অনুমান ১২.০০ ঘটিকার সময় পিরোজপুর জেলার মঠবাড়িয়া পৌরসভাধীন ০৪ নং ওয়ার্ডে অবস্থিত মঠবাড়িয়া উপজেলা ও পৌর বিএনপি কার্যালয়ের সামনে উপস্থিত হয়ে পরস্পর যোগসাজসে বেআইনী জনতাবদ্ধে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র হাতে নিয়ে বিনপির কার্যালয়টিতে হামলা করে উপস্থিত নেতাকর্মীদের মারধর ও কাটা রক্তাক্ত জখম করে।

এসময় কার্যালয়ের ভিতরে থাকা মূ্ল্যবান জিনিসপত্র লুট করে আসবাবপত্র, মোটরাসাইকেলে ভাংচুর ও অগ্নি সংযোগ করে। এছাড়াও গ্রেফতারকৃত আসামী প্রত্যক্ষ বিভিন্ন সময়ে পিরোজপুর জেলার বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতামূলক কর্মকান্ড সংঘঠিত করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park