1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

ভিত্তিহীন অপপ্রচার ও কুচক্রী মহলের মিথ্যা ট্যাগ ব্যবহারের বিরুদ্ধে শেখ মো: নাজমুল হুদা ডালিমের তীব্র প্রতিবাদ ও সংবাদ সম্মেলন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ২৯ বার পঠিত

​পিরোজপুর প্রতিনিধি:

বিএনপির জাতীয়তাবাদী আদর্শ ও দীর্ঘদিনের রাজনৈতিক ঐতিহ্যকে কালিমালিপ্ত করতে এবং রাজনৈতিকভাবে কোণঠাসা করার উদ্দেশ্যে একটি স্বার্থান্বেষী ও কুচক্রী মহল সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে বলে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন শেখ মো: নাজমুল হুদা ডালিম।

সোমবার(২৯ জুন) এক সংবাদ সম্মেলন ও প্রতিবাদী বক্তব্যের মাধ্যমে তিনি এই তীব্র নিন্দা ও ধিক্কার জানান। নিজেকে একজন ভুক্তভোগী এবং প্রতিবাদকারী হিসেবে উল্লেখ করে তিনি সমাজের ও সাংবাদিকদের সামনে তার দীর্ঘদিনের রাজনৈতিক নিষ্ঠা ও সত্যতা তুলে ধরেন।

​লিখিত বক্তব্যে শেখ মো: নাজমুল হুদা ডালিম বলেন, “দীর্ঘ কয়েক দশক ধরে সততা, নিষ্ঠা এবং আদর্শের সাথে জাতীয়তাবাদী রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে আমি যুক্ত রয়েছি। দলের তৃণমূল পর্যায় থেকে শুরু করে দলের শীর্ষ ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আমার সুদৃঢ় ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। কিন্তু বেশ কিছুদিন যাবৎ একটি কুচক্রী মহল সম্পূর্ণ মনগড়া তথ্য দিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা ও অসত্য তথ্য ছড়াচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

​তিনি তার দাবির সপক্ষে ঐতিহাসিক কিছু প্রমাণ ও ছবি প্রদর্শন করে বলেন, সাবেক ছাত্রনেতা ও বর্তমান বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম জনপ্রিয় নেতা হাবিব-উন-নবী খান সোহেল ভাইয়ের বাসভবনে নেতাকর্মীদের সাথে আমার নিয়মিত রাজনৈতিক ও সাংগঠনিক যোগাযোগ রয়েছে। এছাড়া ফ্যাসিবাদের বিরুদ্ধে ঢাকার রাজপথে আন্দোলনের লড়াইয়ে পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুল এর সহোদর মাসুম গাজী, সাবেক ছাত্রনেতা সালেহ আহমেদ কাঞ্চন সহ অন্যান্য বীর সহযোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঢাকার রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছি। এই সমস্ত ছবি ও ঐতিহাসিক সত্য আজ দিবালোকের মতো স্পষ্ট।

​সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে নিম্নোক্ত দাবি ও স্পষ্টীকরণ পেশ করেন:
আমার বিরুদ্ধে যে সমস্ত মিথ্যা ও অসত্য তথ্য ছড়ানো হয়েছে, তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
ষড়যন্ত্রমূলকভাবে কোনো প্রকার ভিত্তিহীন দলীয় ট্যাগ ব্যবহার করে আমার রাজনৈতিক ক্যারিয়ার ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করার অপচেষ্টা বন্ধ করতে হবে।
যারা পর্দার আড়াল থেকে এই নোংরা ষড়যন্ত্রের জাল বুনছেন এবং মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, তাদের মুখোশ উন্মোচন করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

​উপস্থিত সুধীবৃন্দ ও সাংবাদিক সমাজের উদ্দেশ্যে তিনি বলেন, “কোনো ষড়যন্ত্রই আমাকে সত্য ও ন্যায়ের পথ থেকে বিচ্যুত করতে পারবে না। অতীতেও যেমন রাজপথে ছিলাম, আগামীতেও সাধারণ মানুষের অধিকার রক্ষায় এবং দলের সুসংগঠিত অগ্রযাত্রায় নিজেকে উৎসর্গ করে যাব, ইনশাআল্লাহ।”

​একই সাথে তিনি উপস্থিত গণমাধ্যমকর্মীদের তাদের লেখনীর মাধ্যমে সঠিক সত্যটি জনসম্মুখে তুলে ধরার উদাত্ত আহ্বান জানান।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park