
মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার
দিনাজপুরের ফুলবাড়ি ব্যাটালিয়ন ২৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান এর দিকনির্দেশনায় নিয়মিত চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ২,৪০,০০০/- টাকা মূল্যমানের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, আটক করা হয়েছে।
শনিবার ২৭ জুন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ খানপুর বিওপি কর্তৃক দীর্ঘ পরিকল্পনা ও গোপন সংবাদের ভিত্তিতে মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৩০০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করে। আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য- ২,৪০,০০০/- (দুই লক্ষ চল্লিশ হাজার) টাকা।
ফুলবাড়ী ব্যাটেলিয়ান ২৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান বলেন নিয়মিত চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।।