1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দিঘলিয়ায় মাদক কারবারিদের হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা আহত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৩২ বার পঠিত

দিঘলিয়া খলনা প্রতিনিধি:

খুলনার দিঘলিয়া উপজেলায় মাদক কারবারিদের হামলায় স্বেচ্ছাসেবক দলের এক নেতা আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার (২৫ জুন) রাতে উপজেলার ৬ নং ওয়ার্ড চন্দনী মহল এলাকায় এ ঘটনা ঘটে।

আহত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সভাপতি ৬নং ওয়ার্ড বিল্লাল বয়াতি (৫৫)-কে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় মাদকবিরোধী কার্যক্রম ও সচেতনতামূলক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন ওই স্বেচ্ছাসেবক দল নেতা। এর জেরে মাদক কারবারিদের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। ঘটনার দিন রাতে তিনি এশার নামাজ পরে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে মারধর করে গুরুতর আহত করে পালিয়ে যায়। আহতের পরিবারের সদস্যরা দাবি করেছেন, এলাকার চিহ্নিত মাদক কারবারিরাই এ হামলার সঙ্গে জড়িত।

তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ শাহ আলম বলেন, ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park