1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দিঘলিয়ায় কোরিয়ায় কর্মসংস্থান সৃষ্টিতে পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ২৫ বার পঠিত

এস.এম.শামীম, দিঘলিয়া।

খুলনার দিঘলিয়া উপজেলায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দক্ষিণ কোরিয়ায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বিদেশে দক্ষ জনশক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার লক্ষ্যে “কোরিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের কর্মসংস্থান সৃষ্টিতে করণীয়” শীর্ষক এক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলার আলহাজ্ব সারোয়ার খান কলেজ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন, দিঘলিয়ার আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস. কে. আজিজুল বারী হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (KOICA)-এর প্রজেক্ট ফিল্ড ম্যানেজার হা মিনজুং (Ha Minjung), বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দিঘলিয়া উপজেলা শাখার সভাপতি এম. সাইফুর রহমান মিন্টু ও সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন দাস গুপ্ত।

এছাড়া দিঘলিয়া উপজেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষ, তিনটি টিটিসির অধ্যক্ষ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, চাকরিপ্রত্যাশী যুবক-যুবতী, অভিভাবক এবং সুধীজন কর্মশালায় অংশগ্রহণ করেন।

কর্মশালায় বক্তারা দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সম্ভাবনা, কোরিয়ান ভাষা শিক্ষার গুরুত্ব, দক্ষতা উন্নয়ন, আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি এবং বৈধ প্রক্রিয়ায় বিদেশে কর্মসংস্থানের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি সরকারের অগ্রাধিকার প্রকল্প “৫ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থান” বাস্তবায়নের লক্ষ্যে তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথি খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস. কে. আজিজুল বারী হেলাল ভার্চুয়ালি সংযুক্ত হয়ে তার বক্তব্যে বলেন, বর্তমান বিশ্বে কর্মসংস্থানের বাজারে টিকে থাকতে হলে আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। দক্ষিণ কোরিয়াসহ উন্নত দেশগুলোতে কর্মসংস্থানের সুযোগ কাজে লাগাতে শিক্ষার্থীদের ভাষাগত ও কারিগরি দক্ষতা অর্জনে মনোযোগী হতে হবে। তিনি সরকারের বৈদেশিক কর্মসংস্থান সম্প্রসারণ কার্যক্রমে তরুণদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

বিশেষ অতিথি হা মিনজুং দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা, কর্মসংস্থানের সম্ভাবনা এবং দক্ষ জনশক্তির চাহিদা সম্পর্কে আলোকপাত করেন। তিনি বলেন, যথাযথ প্রশিক্ষণ ও ভাষাগত দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশি তরুণরা কোরিয়ার শ্রমবাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

সভাপতির বক্তব্যে ইউএনও সুজন দাস গুপ্ত বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতিতে বৈদেশিক কর্মসংস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও আন্তর্জাতিক শ্রমবাজার সম্পর্কে সচেতন করতে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিথিবৃন্দ। প্রশ্নোত্তর পর্বে দক্ষিণ কোরিয়ায় পড়াশোনা, কর্মসংস্থান, ভাষা শিক্ষা, ভিসা প্রক্রিয়া এবং দক্ষতা উন্নয়ন সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা হয়। বক্তারা বৈধ অভিবাসন প্রক্রিয়া অনুসরণ, দালালচক্রের প্রতারণা থেকে সতর্ক থাকা এবং দক্ষতা অর্জনের মাধ্যমে বিদেশে সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ গ্রহণের আহ্বান জানান।
কর্মশালাটি অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে এবং দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সম্ভাবনা সম্পর্কে বাস্তবসম্মত ধারণা প্রদান করে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park