1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দিঘলিয়ায় ব্রাকের উদ্যোগে কিশোরীদেরকে মুরগির বাচ্চা ও নগদ অর্থ প্রদান করা হয়

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ২৭ বার পঠিত

আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি
দিঘলিয়ায় ব্রাক মাইক্রো ফাইনান্স ও সমন্বিত কর্মসূচীর যৌথ উদ্যোগে স্বপ্ন সারথি গ্রুপের কিশোরীদেরকে মুরগির বাচ্চা ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। এর আগে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে টিএলও কর্মকর্তার মাধ্যমে স্বপ্ন সারথি গ্রুপের কিশোরীরদের একদিনব্যাপী হাঁস-মুরগি লাগন পালনে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় বুধবার (২৪ জুন) দুপুর ১টায় দিঘলিয়া ব্রাক শাখা অফিসে স্বপ্ন সারথি গ্রুপের ৩০ জন কিশোরীরদের প্রত্যেককে ২০টি করে খাঁচা সহ মুরগির বাচ্চা ও নগদ তিন হাজার ৫৭৫ টাকা প্রদান করা হয়। সাথে সাথে প্রশিক্ষণ প্রাপ্ত কিশোরীদের সার্টিফিকেটও প্রদান করা হয়। যৌথ এ কর্মসূচীতে হাঁস মুরগির বাচ্চা ও নগদ অর্থ প্রদানের সময়কালে উপস্থিত ছিলেন, সমন্বিত কর্মসূচির স্পেশালিষ্ট অজয় দাস, এরিয়া ম্যানেজার মোঃ মেহেদি হাসান, হিসাব কর্মকর্তা রুমা আক্তার। সম্পূর্ণ কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সিনিয়র শাখা ব্যবস্থাপক মোঃ সিরাজুল ইসলাম। প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে দিঘলিয়া ব্রাক শাখা অফিসের এই মহৎ উদ্যোগকে স্বপ্ন সারথি গ্রুপের কিশোরীরা স্বাগত জানায় এবং সাদরে গ্রহণ করে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park