1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

বাগেরহাট চিতলমারীর চাঞ্চল্যকর আমির হত্যা মামলার আসামি বডি সোহেলকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৪৬ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,

বাগেরহাট জেলার চিতলমারী থানার চাঞ্চল্যকর আমির হামজা হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামি মোঃ সোহেল হোসাইন ওরফে বডি সোহেলকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। র‍্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-০৬, সদর কোম্পানির আভিযানিক দল গতকাল ২০ই জুন ২০২৬ ইং তারিখ সন্ধ্যা ১৮:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার ফকিরহাট থানাধীন নোয়াপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন রুবেল হোসেনের চায়ের দোকানে অভিযান পরিচালনা করে বাগেরহাটের চিতলমারী থানার চাঞ্চল্যকর আমির হামজা হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামি *১। মোঃ সোহেল হোসাইন ওরফে বডি সোহেল (৩৬), পিতা: মোঃ আব্দুর রাজ্জাক,* সাং: চাঁনমারী, থানা: খুলনা সদর, জেলা: খুলনাকে গ্রেফতার করে।

মামলার এজাহার পর্যালোচনা করে জানা যায়, ধৃত আসামি বডি সোহেলসহ মামলার এজাহার নামীয় অন্যান্য আসামিরা গত ২০/০৩/২৬ ইং তারিখ পূর্ব শত্রুতার জের ধরে মোটরসাইকেল যোগে দলবদ্ধ হয়ে বাদীর বাড়িতে অবৈধভাবে প্রবেশ করতঃ বাদীর ছেলে নিহত আমির হামজাকে পিস্তল দিয়ে গুলি করে গুরুতর আহত করে পালিয়ে যায়।

গুলির শব্দ শুনে আশপাশের লোকজন এসে ভিকটিমকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত বলে ঘোষণা করে। উক্ত ঘটনায় ভিকটিমের মা মেহেরুন্নেসা ধৃত আসামিসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে চিতলমারী থানায় হত্যা মামলা দায়ের করেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে বাগেরহাট জেলার চিতলমারী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park