1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন পশ্চিম কাশিপুর বিদ্যুৎকেন্দ্র জামে মসজিদে সন্ত্রাসীদের গুলিতে দুই মুসল্লি গুলিবিদ্ধ হয়েছেন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৪৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ

রোববার (১৪ জুন) ভোর সাড়ে ৫টার দিকে ফজরের নামাজ চলাকালে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন মসজিদ কমিটির সেক্রেটারি লোকমান হাকিম (৪৫) এবং আলম মন্ডল (৫৫)। লোকমান হাকিম উত্তর কাশিপুর এলাকার মৃত জব্বার শেখের ছেলে। অপরদিকে আলম মন্ডল একই এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে। বিশেষ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে লোকমান ওজোপাডিকো কার্যালয়ের নানা সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন। বিদ্যুৎ সংযোগ ও বিচ্ছিন্ন সংক্রান্ত বিষয়ে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের নিয়ন্ত্রণ করতেন তিনি। বিশেষ করে বকেয়া বিল ও অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কৌশলে যোগাযোগ করে কয়েক লক্ষ টাকা জরিমানার ভয় দেখাতেন তিনি। এ সকল কর্মকান্ড করতেন বিএল কলেজ রোড ওজোপাডিকো অফিস সংলগ্ন মসজিদে বসেই। অভিযোগ রয়েছে, বিদ্যুৎ অফিসের কর্মচারী ও কর্মকর্তা থেকে শুরু করে প্রভাবশালীদের ঘুষের টাকা দিয়ে ম্যানেজ করতেন মসজিদে বসেই। প্রতিদিন ফজরের নামাজের পর থেকে ২ ঘন্টা ও আসরের নামাজের পর থেকে এশার নামাজ পর্যন্ত চলতো ঘুষের টাকা বন্টন কার্যক্রম। একইভাবে নিয়ন্ত্রণ করতেন চোরাই তেল সিন্ডিকেট। সম্প্রতি দেশব্যাপী জ্বালানি তেলের সংকটের সময়ে চোরাই তেলের ব্যবসা নিয়ে আলোচনায় ছিলেন তিনি। অনুসন্ধানে জানা যায়,বিদ্যুৎ ও তেল সিন্ডিকেট সংক্রান্ত বিরোধের জেরে আজ সকালে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজ আদায়ের সময় কয়েকজন সন্ত্রাসী মসজিদে প্রবেশ করে লোকমান হাকিমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পাশে থাকা মুসল্লি আলম মন্ডলও গুলিবিদ্ধ হন। গুলিতে লোকমানের মাথায় আঘাত লাগে এবং তিনি গুরুতর আহত হন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।
অপরদিকে আলম মন্ডলের মাথা, গলার বাম পাশ এবং ডান হাতের বাহুতে গুলি লাগে বলে জানা গেছে। তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে সে আশংকামুক্ত বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী কমিশনার (সিটিএসবি) মো. আব্দুর রাজ্জাক বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।” হামলার কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park