
মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,
গতকাল ১৩ জুন শনিবার সকালে
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপকূলীয় দুযোগ ঝুঁকি হ্রাস কর্মসূচির আওতায় খুলনা জেলার পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নের ১নং ওয়াডে যুব জলবায়ু মঞ্চ সদস্যদের অভিযোজন প্রকল্প প্রণয়ন বিষয়ক প্রশিক্ষণ পরিদর্শন করেন খুলনা জেলা ইউনিটের সেক্রেটারি এস এ রহমান বাবুল।
পরিদর্শন কালে তিনি যুব জলবায়ু মঞ্চের সদস্যদের সাথে প্রশিক্ষন ও কাজের বিষয়ে মত বিনিময় করেন। পরবর্তীতে সেক্রেটারি দেলুটি ২নং ওয়ার্ড এ ক্যাশ ফর ওয়ার্ক কাজের উপকারভোগীদের মাঝে তাদের মজুরী বিতরন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন প্রকল্পের কর্মকর্তাবৃন্দ এবং ডব্লিউডিএমসির সদস্যবৃন্দ।।