1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

কেকেবিএইউতে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির ফ্যাকাল্টির গবেষণা বিষয়ক নিবন্ধ উপস্থাপন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ২৯ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,

গতকাল ১১ জুন ২০২৬ বৃহস্পতিবার,বেলা ১১ টায় খুলনা খান বাহাদুর আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে ‘আন্ডারগ্রেড রিসার্চ: আইডিয়াস অ্যান্ড অপরচুনিটিজ ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে সেমিনারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড.মোঃ আনিসুর রহমান।

তিনি বলেন, শিক্ষাদানের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের মূল কাজ গবেষণা। এ লক্ষ্যে অত্র বিশ্ববিদ্যালয়ে গবেষণা কার্যক্রম জোরদার তথা শিক্ষক- শিক্ষার্থীদের গবেষণামুখী করার জন্য নিয়মিতভাবে বিভিন্ন সেমিনার ও ওয়ার্কশপের আয়োজন করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির খ্যাতনামা শিক্ষক-গবেষক কী নোট স্পিকার থাকায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তিনি তাঁকে আন্তরিক ধন্যবাদ জানান।

এছাড়াও একই বিশ্ববিদ্যালয়ের আরও একজন শিক্ষক ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে পিএইচডি ডিগ্রিধারী গবেষক উপস্থিত থাকায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকেও শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির স্কুল অব ম্যাথমেটিক্যাল এন্ড স্ট্যাটিসটিক্যাল সায়েন্সেস বিভাগের প্রফেসর ড. ফিরোজ ফিরোজ্জামান। তিনি স্নাতক পর্যায়ে গবেষণার গুরুত্ব, গবেষণার বিভিন্ন সুযোগ, আন্তর্জাতিক উচ্চশিক্ষায় গবেষণার ভূমিকা এবং শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ত হওয়ার বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সেমিনারে শুভেচ্ছা বক্তব্য রাখেন অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির একই ফ্যাকল্টির শিক্ষক মিসেস শারমীন করিম এবং এআই এর উপর পিএইচডি ডিগ্রিধারী আমেরিকান এক্সপ্রেসে নির্বাহী মাহাবুব কবির। সেমিনারে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ড. আনোয়ারুল হক জোয়ারদার। সভাপতির বক্তব্যে তিনি গবেষণাভিত্তিক শিক্ষা ও উদ্ভাবনী চিন্তাধারার বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের গবেষণায় আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান ধন্যবাদ জ্ঞাপন করেন| সেমিনারটি সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মোঃ মুঈন উদ্দিন। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, সিনিয়র ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন| সেমিনার শেষে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এই সেমিনারটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের গবেষণামুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হয়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park