1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

রূপসায় কৃষক সমাবেশ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৬৪ বার পঠিত

বিশেষ প্রতিনিধি খুলনা।
খুলনা,( ১২ জুন)
কৃষির আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ, টেকসই কৃষি উন্নয়ন এবং নতুন উদ্ভাবনী ধারণা কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে খুলনার রূপসা উপজেলায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত বিজ্ঞান মেলাও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়।

শুক্রবার দুপুরে রূপসা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত কৃষক সমাবেশে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক, কৃষি উদ্যোক্তা, কৃষি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ফসল, কৃষি যন্ত্রপাতি এবং কৃষি উদ্ভাবন বিষয়ক বিভিন্ন প্রদর্শনী কৃষকদের জন্য উন্মুক্ত করা হয়। এসব প্রদর্শনী ঘুরে দেখে কৃষকরা নতুন প্রযুক্তি ও আধুনিক কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা লাভ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক এস কে আজিজুল বারী হেলাল। তিনি তাঁর বক্তব্যে বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি খাতকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তুলতে হবে। কৃষকদের প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা বৃদ্ধি করা গেলে উৎপাদনশীলতা আরও বাড়বে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রিক্তা। তিনি কৃষকদের উদ্দেশ্যে সরকারি বিভিন্ন কৃষি সহায়তা কর্মসূচি সম্পর্কে অবহিত করেন এবং কৃষি উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সুবির কুমার বিশ্বাস, পার্টনার প্রোগ্রাম খুলনা অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার মো. মোসাদ্দেক হোসেন এবং রূপসা উপজেলা কৃষি কর্মকর্তা তরুণ কুমার বালা। তারা কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করার পাশাপাশি উৎপাদন ব্যয় কমিয়ে অধিক ফলন অর্জনের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন।

সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকরা অংশগ্রহণ করেন এবং কৃষি উৎপাদন বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, প্রযুক্তিনির্ভর চাষাবাদ এবং কৃষি উদ্যোক্তা তৈরির নানা বিষয় নিয়ে মতবিনিময় করেন।

পরে রূপসা উপজেলার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে আয়োজিত বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল। এ সময় তিনি শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন বৈজ্ঞানিক প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী ঘুরে দেখেন এবং তাদের সৃজনশীলতা ও গবেষণামূলক চিন্তাভাবনার প্রশংসা করেন। তিনি বলেন, বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তিনির্ভর নতুন প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী কৃষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা এ ধরনের আয়োজন নিয়মিত করার আহ্বান জানান। আয়োজকরা আশা প্রকাশ করেন, কৃষি ও বিজ্ঞানভিত্তিক এসব কার্যক্রম ভবিষ্যৎ প্রজন্মকে উদ্ভাবনমুখী করে গড়ে তোলার পাশাপাশি কৃষি খাতের আধুনিকায়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park