1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

ডুমুরিয়া বাজারে অভিযান চালিয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১১১ বার পঠিত

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: শেখ মাহতাব হোসেন।
খুলনার ডুমুরিয়া বাজারে এক বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ০৮ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ করেছেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান।
সোমবার (০৮ জুন) সকালে ডুমুরিয়া বাজারের মাছ মহাল পরিদর্শনের সময় এই নিষিদ্ধ মাছগুলো উদ্ধার করা হয়।
মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, সরকারের কড়া নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু ব্যবসায়ী ডুমুরিয়া বাজারে আফ্রিকান মাগুর মাছ বিক্রি করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বাজারটিতে আকস্মিক অভিযান চালানো হয়। অভিযানকালে একটি মাছের দোকান থেকে ০৮ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ করেন সিনিয়র মৎস্য কর্মকর্তা। তবে মৎস্য কর্মকর্তার উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত বিক্রেতা কৌশলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে জব্দকৃত মাছগুলো সাজিয়াড়া মাদ্রাসায় বিতরণ করা হয়।
অভিযান শেষে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান জানান, পরিবেশ ও দেশীয় প্রজাতির মাছের নিরাপত্তার জন্য আফ্রিকান মাগুর বাংলাদেশে সম্পূর্ণ নিষিদ্ধ। ক্ষতিকর এই মাছের চাষ, পরিবহন ও বিক্রি বন্ধে তাদের এই তদারকি এবং অভিযান অব্যাহত থাকবে। বাজারগুলোতে যাতে কেউ গোপনে এই মাছ বিক্রি করতে না পারে, সেজন্য মৎস্য বিভাগ কঠোর অবস্থানে রয়েছে।
অভিযানকালে স্থানীয় বাজারের ব্যবসায়ী, ক্রেতাসাধারণ এবং মৎস্য দপ্তরের অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park