1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

ডুমুরিয়া উপজেলা চত্বরে অবৈধ ভেড়ার খামার উচ্ছেদ

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৫৬ বার পঠিত

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি শেখ মাহতাব হোসেন
খুলনার ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরের সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা একটি অবৈধ ভেড়ার খামার উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
জানা গেছে, স্থানীয় শংকর নামক এক ব্যক্তি দীর্ঘদিন ধরে উপজেলা চত্বরের ভেতরে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে এই ভেড়ার খামারটি পরিচালনা করে আসছিলেন। সরকারি জায়গায় অবৈধ দখল ও পরিবেশ নষ্ট হওয়ার বিষয়টি নজরে আসলে প্রশাসন কঠোর অবস্থান নেয়।
অবশেষে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ সবিতা সরকারের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে অবৈধভাবে গড়ে তোলা খামারের সকল স্থাপনা গুঁড়িয়ে দিয়ে সরকারি জমিটি সম্পূর্ণ দখলমুক্ত করা হয়। সোমবার বিকাল ৪টায় ডুমুরিয়া উপজেলা উচ্ছেদ অভিযান শুরু হয় হয়।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি জায়গায় যেকোনো ধরনের অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। উচ্ছেদ অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীরা উপস্থিত ছিলেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park