1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

ডুমুরিয়ায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বিভাগীয় মাসিক সভা অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ২৬ বার পঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।
খুলনার ডুমুরিয়ায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে বিভাগীয় মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৮ জুন, ২০২৬ সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ সবিতা সরকার-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা, খুলনা বিভাগের পরিচালক মোঃ মোজাম্মেল হক।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিবার পরিকল্পনার সহকারী পরিচালক (সি.সি) ডাঃ মোঃ আঃ মান্নান শেখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও মাঠকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে খুলনা বিভাগীয় পরিচালক মোঃ মোজাম্মেল হক বলেন, তৃণমূল পর্যায়ে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় এবং জনসংখ্যা নিয়ন্ত্রণে মাঠকর্মীদের ভূমিকা অপরিসীম। সরকারের লক্ষ্য অর্জনে প্রতিটি দম্পতিকে পরিকল্পিত পরিবারের গুরুত্ব বোঝাতে হবে। কোনো যোগ্য দম্পতি যেন আমাদের সেবা থেকে বঞ্চিত না হয়, সেদিকে বিশেষ নজর দিতে হবে। মাঠপর্যায়ে সেবার মান বাড়াতে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আমাদের আরও আন্তরিক হতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে সহকারী পরিচালক (সি.সি) ডাঃ মোঃ আঃ মান্নান শেখ তার বক্তব্যে বলেন,
“প্রাতিষ্ঠানিক প্রসব (Institutional Delivery) বৃদ্ধি এবং গর্ভকালীন ও প্রসব-পরবর্তী সেবার মান নিশ্চিত করতে হবে। মাঠকর্মী ও ক্লিনিক কর্মীদের সমন্বিত প্রচেষ্টায় আমরা মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার আরও কমিয়ে আনতে সক্ষম হবে।
সভাপতির সমাপনী বক্তব্যে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার বলেন,ডুমুরিয়া উপজেলা প্রশাসন পরিবার পরিকল্পনা বিভাগের যেকোনো ইতিবাচক উদ্যোগে পাশে রয়েছে। আজকের এই সভার মাধ্যমে মাঠপর্যায়ের কাজের যে পর্যালোচনা হয়েছে, তা আগামী দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে গতি আনবে। সরকারি নির্দেশনা ও লক্ষ্যমাত্রা অর্জনে সবাইকে শতভাগ সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানাচ্ছি।”
সভায় বিগত মাসের কাজের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং আগামী মাসের লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন দিক-নির্দেশনা মূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপজেলার শ্রেষ্ঠ কর্মী ও ভালো পারফরম্যান্সকারীদের ধন্যবাদ জানান।
ডুমুরিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মহাসিনা ফেরদাউসী, ‌ পরিবার পরিকল্পনা ইউনিয়ন ‌ফিল্ড অফিসার মোঃ নাসির উদ্দিন মোল্লা,
আলোচনা সভার পূর্বে অতিথিদের কে ফুলের শুভেচ্ছা জানান।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park