1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

ফুলবাড়ীতে ঝড়ে পড়েযাওয় গাছ কাটাকে কেন্দ্রকরে সংঘর্ষে দুই পক্ষের নারীসহ ৪ জন আহত থানায় মামলা।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৩১ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউনিয়নের সিদ্দিসী গ্রামের আব্দুর রশিদ (রকেট) এর ঝড়ে পড়া গাছের আঘাতে একই গ্রামের জাহাঙ্গীর আলম ও সিদ্দিসি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মিজানুর রহমান এর চারা আম গাছের ক্ষতি হয়। এনিয়ে ঝগড়া বিবাদের একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৪ জন আহত হয়। তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতারে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায় সিদ্দিসি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মিজানুর রহমান আওয়ামী লীগের দোষর তার দিমাতাকে বেধড়ক মারধর করে । ইতোপূর্বে ফ্যাসিবাদী সরকারের আমলে তার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও নিয়োগ বাণিজ্য সহ ভূমি জবরদখলের অভিযোগ রয়েছে। এ ঘটনায় দুই পক্ষ ফুলবাড়ী থানায় এজহার দায়ের করেন।

এজহার ও স্থানীয় সুত্রে জানা যায়, আব্দুর রশিদ রকেট ও জাহাঙ্গীর আলম দুই জনের মৃত জিয়ার উদ্দিনের পুত্র। তারা সৎ ভাই হওয়ায় তারেদ মধ্যে পূর্ব থেকেই জমি জমা নিয়ে বিবাদ চলমান রয়েছে। গত (২৬ মে) মঙ্গলবার রাতে আব্দুর রশিদ রকেট এর একটি গাছ ঝড়ে জাহাঙ্গীর আলমের সদ্য লাগানো আমের চারার উপরে পড়ে। এতে জাহাঙ্গীর আলম গাছটি ভেঙ্গে যায়। সেই সময় জাহাঙ্গীর আলম তার গাছের জন্য ক্ষতিপুরণ দাবি করলে দুই পক্ষের মধ্যে কথা কাটা কাটি শুরু হয়।

গত (৩০ মে) সেই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। সেই সময় আব্দুর রশিদের মা কে জাহাঙ্গীর আলম মারধর করলে সংঘর্ষ বড় আকার ধারণ করে্। এতে আব্দুর রশিদ রকেটের মা রহিমা (৬৫), আব্দুর রশিদে রকেটের ছোট ভাই সাদ্দাম হোসেন (৩৫) ও মো. রতন (৩৭), সাদ্দাম হোসেনে এর স্ত্রী লিপি (৩০) গুরুত্বর আহত হলে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের নেওয়া হলে সেখান থেকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে আব্দুর রশিদ রকেটের মা রহিমা ও ভাই সাদ্দাম হোসেনকে ভর্তি করা হয়। অপর দিকে জাহাঙ্গীর আলম আহত হলে তাকেও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শাহ্ বলেন, দুই পক্ষ থেকে এজহার পেয়েছি। তদন্ত স্বাপেক্ষে মামলা নথিভুক্ত করা হবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park