1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দিঘলিয়ায় হাজারো মানুষের কর্মসংস্থানের বাতিঘর সাগর জুট স্পিনিং মিলস্ লি: সংকটের মধ্যেও উৎপাদন অব্যাহত, বিদেশি মুদ্রা অর্জনের পাশাপাশি টিকে আছে হাজারো পরিবারের জীবিকা

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৩৯ বার পঠিত

এস. এম. শামীম, দিঘলিয়া (খুলনা)

খুলনা অঞ্চলে একের পর এক পাটকল বন্ধ হয়ে যাওয়ায় যখন শ্রমিক-কর্মচারীদের মধ্যে অনিশ্চয়তা ও হতাশা বিরাজ করছে, তখন দিঘলিয়া উপজেলার সেনহাটি এলাকায় অবস্থিত সাগর জুট স্পিনিং মিলস্ লি: হাজারো মানুষের কর্মসংস্থান ধরে রেখে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

দেশের পাটশিল্পের চলমান সংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং আর্থিক প্রতিবন্ধকতার মধ্যেও প্রতিষ্ঠানটি উৎপাদন কার্যক্রম সচল রেখেছে। ফলে সাগর জুট স্পিনিং মিলস্ লি:-তে কর্মরত কয়েক হাজার শ্রমিক-কর্মচারী ও তাদের পরিবারের জীবিকা নির্বাহের পথ এখনও উন্মুক্ত রয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি রপ্তানির মাধ্যমে দেশের জন্য মূল্যবান বিদেশি মুদ্রা অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

জানা গেছে, শিল্প প্রতিষ্ঠানটি সচল রাখতে এবং শ্রমিকদের কর্মসংস্থান ধরে রাখতে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ গ্রহণসহ নানামুখী উদ্যোগ গ্রহণ করেছেন মিলের চেয়ারম্যান চিত্ত রঞ্জন দাস।
এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিত্ত রঞ্জন দাস বলেন, “দিঘলিয়ার সেনহাটি এলাকার দরিদ্র ও কর্মহীন মানুষের কর্মসংস্থান ধরে রাখার জন্য আমি আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি।

ভবিষ্যতেও এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। এলাকার মানুষের মুখে হাসি ফোটানোই আমার অন্যতম লক্ষ্য।”
স্থানীয় বাসিন্দারা জানান, সাগর জুট স্পিনিং মিলস্ লি: শুধু একটি শিল্প প্রতিষ্ঠান নয়; এটি হাজারো পরিবারের জীবিকা ও স্বপ্নের সঙ্গে জড়িয়ে আছে। কঠিন সময়ে প্রতিষ্ঠানটি সচল রাখার জন্য চেয়ারম্যানসহ মিলের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।

এলাকাবাসী মিলের চেয়ারম্যান চিত্ত রঞ্জন দাস, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সাগর জুট স্পিনিং মিলস্ লি:-এর উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও সাফল্য কামনা করেছেন।

স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতেও সাগর জুট স্পিনিং মিলস্ লি: দিঘলিয়া তথা খুলনা অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park