1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

হরিণটানা কৈয়া বাজার ইটভাটা সংলগ্ন দোকান দখল ও প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৫০ বার পঠিত

খুলনা জেলা প্রতিনিধি,

খুলনা বটিয়াঘাটা উপজেলার হরিণটানা থানাধীন কৈয়াবাজার জেসি ইটের ভাটা মোড়ে দোকান দখল, লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ব্যাপারে কয়েক জনের বিরুদ্ধে হরিণটানা থানায় অভিযোগ দায়ের হয়েছে। এ ঘটনায় শেফালী বেগম (৬০) নামের এক নারী হরিণটানা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শেফালী বেগম কৈয়া বাজার জেডি ইটের ভাটা মোড়ে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছেন।

গত ২৫ মে ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১১টার দিকে স্থানীয় ময়না বেগম (৩৯), আসাদুজ্জামান আহাদ (৩০), ইমন (২৭) সহ আরও ৪/৫ জন লোক সংঘবদ্ধ ভাবে তার দোকানে প্রবেশ করে। এ সময় তারা দোকানটি জোরপূর্বক দখলের চেষ্টা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ভুক্তভোগী শেফালী বেগম অভিযোগ করেন, অভিযুক্তরা দোকানে ঢুকে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ভয়ভীতি প্রদর্শন করে।

তিনি বাধা দিতে গেলে তাকে মারধরের হুমকি দেওয়া হয়। ঘটনার সময় তার বড় ছেলে বাড়িতে না থাকায় তিনি আরও আতঙ্কিত হয়ে পড়েন। লিখিত অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা দোকানের ভেতরে থাকা মূল্যবান মালামাল জোরপূর্বক নিয়ে যায়। এর মধ্যে রয়েছে ৩ টি সেলাই মেশিন, ১০টি লক মেশিন, ১টি ফ্যান, সিলিং সামগ্রী, কাপড়চোপড়সহ বিভিন্ন ব্যবসায়িক মালামাল। যার আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা বলে দাবি করেছেন অভিযোগকারী।

এছাড়া অভিযুক্তরা দোকান লুটপাটের সময় ভবিষ্যতে দোকান ও বাড়িঘর ভাঙচুর করার হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে শেফালী বেগম ও তার পরিবারের সদস্যদের খুঁজে না পাওয়ার হুমকি দেওয়া পরিবারটি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে। ঘটনার পর ভীতসন্ত্রস্ত শেফালী বেগম হরিণটানা থানায় লিখিত অভিযোগ দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

এ ব্যাপারে হরিণটানা থানার পক্ষ থেকে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানানো হয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্য দিকে নেছার বিশ্বাস বাদী হয়ে মোস্ত মোল্লার স্ত্রী জুলেখাকে বিবাদী করে হরিণটানা থানায় অভিযোগ দায়ের করেন। দুটি অভিযোগের তদন্ত চলছে বলে থানা পুলিশ জানিয়েছেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park