1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

বাগেরহাটের চাঞ্চল্যকর মিন্টু হত্যা মামলার মূলহোতা মহাসিন ও শিমুলকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৩৩ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,

বাগেরহাটের মোড়েলগঞ্জে চাঞ্চল্যকর মিন্টু শেখ হত্যা মামলার মূলহোতা, এজাহার নামীয় ১ ও ৩ নং আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬, সদর কোম্পানি ও র‌্যাব-২, স্পেশাল কোম্পানির যৌথ আভিযানিক দল। খুলনা র‍্যাব-৬ এর সিও
লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ সঠিক দিকনির্দেশনা
র‍্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং

বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-০৬, সদর কোম্পানি ও র‍্যাব-২, সিপিসি স্পেশাল কোম্পানির যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে মোহাম্মদপুর থানাধীন বেড়িবাঁধ তিন রাস্তার মোড় সংলগ্ন এলাকা ও বেড়িবাঁধ জনতা বাজার এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে বাগেরহাটের মোড়লগঞ্জের চাঞ্চল্যকর মিন্টু শেখ হত্যা মামলার এজাহার নামীয় ১নং ও ৩নং পলাতক আসামিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, মহসিন হাওলাদার (৪০), পিতা: মৃত আলমগীর হাওলাদার ও শিমুল মোল্লা (৫২), পিতা: মৃত শাহজাহান মোল্লা,* উভয় থানা: মোড়লগঞ্জ, জেলা: বাগেরহাট।
মামলার এজাহার পর্যালোচনা করে জানা যায়, ধৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে মোড়লগঞ্জের জনৈক গোলাম রসুল ও মানসুর শেখ হত্যা মামলার অভিযোগ রয়েছে। উক্ত বিচারাধীন মামলায় ভিকটিম মিন্টু শেখ আসামিদের বিরুদ্ধে সাক্ষী দিবে বলে জানাইলে আসামি পক্ষ ভিকটিম মিন্টু শেখকে একাধিকবার হুমকি, ধামকি দেয় এবং সাক্ষী দিতে বারণ করে।

আসামি পক্ষের বারণ সত্ত্বেও ভিকটিম মিন্টু শেখ সাক্ষী দিতে পিছুপা হবে না বলে জানালে ধৃত আসামিদ্বয়ের নেতৃত্বে অন্যান্য আসামিরা গত ১৮/০৫/২০২৬ তারিখ বিকেল ১৭:০০ ঘটিকার সময় মোড়লগঞ্জ থানাধীন বৌলপুর গ্রামস্থ জনৈক লোকমানের বাড়ির পাশে গ্রামের মাটির রাস্তার উপর ফেলে দেশীয় অস্ত্রশস্ত্র লোহার রড, ধারালো দা, চাপাতি নিয়ে অতর্কিতভাবে আক্রমণ করে ভিকটিমকে গুরুতর রক্তাক্ত জখম করে।

উক্ত ঘটনায় ভিকটিমের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে গিয়ে ভিকটিম মিন্টু শেখকে উদ্ধার করে বাগেরহাটের ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ ভিকটিমকে মৃত বলে ঘোষণা করেন। উক্ত ঘটনায় ভিকটিম মিন্টু শেখের ছোট ভাই মিজানুর রহমান বাদী হয়ে ধৃত আসামিসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে মোড়লগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদ্বয়কে ডিএমপির মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park