1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দিনাজপুরে গোর-এ-শহীদ বড় ময়দানে শান্তিপূর্ণ পরিবেশে ও কঠোর নিরাপত্তায় ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ৫৩ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার

দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দানে লাখো মুসল্লীর অংশগ্রহণে ধর্মীয় ভাবগাম্ভীর্য, শান্তিপূর্ণ পরিবেশে ও কঠোর নিরাপত্তায় অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত।

বৃহস্পতিবার (২৮ মে ২০২৬) সকাল সাড়ে ৮টায় দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ এই ঈদগাহ মাঠে ঈদের জামাত সম্পন্ন হয়। ঈদের নামাজকে কেন্দ্র করে ভোর থেকেই দিনাজপুরসহ আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে দলে দলে মুসল্লীরা মাঠে সমবেত হতে থাকেন। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে পুরো ঈদগাহ মাঠ পরিণত হয় এক বিশাল ঈমানী জনসমুদ্রে। তাকবির ধ্বনি, ভ্রাতৃত্ববোধ ও ধর্মীয় আবহে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

প্রধান জামাতে ইমামতি করেন জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মতিউর রহমান কাসেমী। নামাজ শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে বিশ্বের নির্যাতিত মুসলমানদের জন্যও দোয়া করা হয়।

ঈদের প্রধান জামাতে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য জনাব সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর জেলা দায়রা জর্জ, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোঃ মোফাজ্জল হোসেন দুলাল, দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, কেন্দ্রীয় তাঁতী দল ও দিনাজপুর জেলা তাঁতীদলের সভাপতি মোঃ রেজাউল ইসলাম গুরুসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লীগণ।

ঈদ জামাতকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় কয়েক স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মাঠের প্রবেশপথে বসানো হয় মেটাল ডিটেক্টর। পুলিশ ও র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠ ও আশপাশ এলাকায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। মুসল্লীদের যাতায়াত ও পার্কিং সুবিধার জন্যও নেওয়া হয় বিশেষ ব্যবস্থা।

প্রায় সাড়ে ২২ একর আয়তনের গোর-এ-শহীদ বড় ময়দান দেশের বৃহত্তম ঈদগাহ মাঠ হিসেবে পরিচিত। এই মাঠের বিশাল এলাকাজুড়ে নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়। মুসল্লীদের প্রবেশ ও বাহির হওয়ার জন্য নির্মাণ করা হয় ১৯টি গেট। মাঠজুড়ে পরিচ্ছন্নতা, কাতারের দাগ টানা, অস্থায়ী টয়লেট ও ওজুখানার সুব্যবস্থা ছিল চোখে পড়ার মতো।

২০১৭ সাল থেকে বৃহৎ পরিসরে গোর-এ-শহীদ বড় ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতি বছরের মতো এবারও শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে ঈদের প্রধান জামাত সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন মুসল্লী ও সংশ্লিষ্টরা।

গম্বুজবিশিষ্ট দৃষ্টিনন্দন এই ঈদগাহ মাঠের প্রধান গম্বুজ বা মেহরাবের উচ্চতা ৪৭ ফুট এবং দৈর্ঘ্য ৫১৬ ফুট। এতে নির্মিত হয়েছে ৩২টি আর্চ। আলোকসজ্জায় সজ্জিত বিশাল এই স্থাপনা ঈদের দিন এক অনন্য সৌন্দর্যে রূপ নেয়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park