
মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার
দিনাজপুরের ফুলবাড়ি ব্যাটালিয়ান ২৯ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি এর দিকনির্দেশনায় নিয়মিত চোরা চালানো মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে এরই ধারাবাহিকতায় গতকাল ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ২,৮১,২৫০/- টাকা মূল্যমানের বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করা হয়েছে।
২৩ মে ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ মোহনপুর ব্রীজ বিওপি’র কর্তৃক পাঁচকুড় বাজার উত্তর দিকে পাঁকা রাস্তার পার্শ্বে পরিত্যক্ত ঝোপের মধ্য হতে মালিকবিহীন অবস্থায় ১,৮৭৫ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করে।
আটককৃত চোরাচালানী মালামালের সিজার মূল্য-২,৮১,২৫০/-(দুই লক্ষ একাশি হাজার দুইশত পঞ্চাশ) টাকা।
ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি বলেন চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।