1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

তেলিগাতী বাইপাসে ঐতিহ্যবাহী সপ্তাহব্যাপী কোরবানীর পশুর হাটের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৪১ বার পঠিত

মোঃ মামুন মোল্লা

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রতিবছরের ন্যায় এ বছরও ফুলবাড়ীগেটের তেলিগাতী বাইপাস সংলগ্নে সপ্তাহব্যাপী কোরবানির পশুরাহাটের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে । ক্রেতা ও বিক্রেতাদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা, আধুনিক ব্যবস্থাপনা, নিরাপত্তা ও উন্নত সেবার সমন্বয়ে ২২ মে শুক্রবার আছরবাদ এ কোরবানির পশুর হাটের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় যা চলবে পবিত্র ঈদুল আযহার দিন সকাল পর্যন্ত।
হাটের শুভ উদ্বোধন করেন মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি ও ফুলবাড়িগেট বাজার বণিক সমিতির সভাপতি মীর কায়সেদ আলী। প্রধান বক্তা হিসাবে বক্তৃতা করেন খানজাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস। প্রবীণ বিএনপি নেতা মোঃ গোলজার হোসেনের সভাপতিত্ব এবং যোগীপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর শওকত হোসেন হিট্টুর সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ এনামুল হাসান ডায়মন, সাবেক যুগ্ন আহবায় আতাউর রহমান মোড়ল,থানা বিএনপির দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবু, ওয়ার্ড বিএনপি নেতা ডাক্তার রইস উদ্দিন, শাহাবুদ্দিন বুদ্দি,ইউনিয়ন বিএনপি নেতা আরিফুর রহমান মন্টু, থানা মহিলা দলের সভানেত্রী সাম্মী চৌধুরী মলি, মহিলা দল নেত্রী সাবিনা ইয়াসমিন, থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদ মোঃ জেহাদুর রহমান, সাবেক ছাত্র নেতা মাহাবুবুল আলম শিমুল, থানা তাঁতীদলের আহবায়ক কাজী বেল্লাল,সদস্য সচিব হাবিবুর রহমান দিপু, ইউপি সদস্য কাজী শহিদুল ইসলাম পিটু, মোঃ হাফিজুর রহমান, মাহফুজা বেগম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের থানা, ওয়ার্ড ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।
হাট কর্তৃপক্ষ জানায়, জাল টাকা শনাক্তকরণে স্ক্যানার মেশিন একই সঙ্গে ব্যাংকিং সুবিধায় বিকাশ ও নগদের মাধ্যমে লেনদেনের সুযোগ থাকায় ক্রেতা-বিক্রেতারা সহজেই আর্থিক লেনদেন করতে পারবেন।
হাট আগত ব্যাপারী ও ক্রেতাদের জন্য পার্কিং ও থাকা খাওয়ার ব্যবস্থা, কাদা ও পানি মুক্ত, বৃক্ষরাজির প্রাকৃতিক মনোরম সুন্দর পরিবেশ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থাসহ এ হাটে রয়েছে পুলিশ, রেবসহ আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে পুলিশ ক্যাম্প। এছাড়া রয়েছে সিসি ক্যামেরা এবং নিজস্ব ভলেন্টিয়ার টিম যা সার্বক্ষণিক নিরাপত্তা ও সেবা কার্যক্রম পরিচালনা করবে।
এবছর সকলের সুবিধার্থে হাটের হাসিল নির্ধারণ করা হয়েছে ৪%। এই কোরবানির পশুর হাট আগামী ঈদুল ফিতরের দিন সকাল পর্যন্ত চলবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park