1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

র‍্যাব-৬ ঝিনাইদহ ৫৯৬ বোতল স্কাপ,২০ বোতল ফেনসিডিল ও মোটরসাইকেলসহ ২ জনকে আটক করেছে

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৪৭ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,

ঝিনাইদহ জেলার মহেশপুর থানা এলাকা হতে ৫৯৬ বোতল স্কাফ, ২০ বোতল ফেন্সিডিল ও ০১টি মোটরসাইকেলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্প। মাদকের বিরুদ্ধে *জিরো টলারেন্স* নীতিতে অনুপ্রাণিত হয়ে র‍্যাব ফোর্সেস মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় অদ্য ২২ মে ২০২৬ ইং তারিখ, ভোর ০৫:৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬,

সিপিসি-২ ঝিনাইদহের একটি চৌকস আভিযানিক দল ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন সামান্তা গ্রামস্থ আলহাজ্ব মফিজ উদ্দিন একাডেমি, হাই স্কুলের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে তল্লাশী পরিচালনা করে একটি মোটরসাইকেলে থাকা দুজন ব্যক্তির মাঝখানে দুটি বস্তা দেখতে পেয়ে উপস্থিত লোকজন ও স্বাক্ষীর সামনে বস্তাদুটি খুললে বস্তার ভিতর থেকে ৫৯৬ বোতল স্কাফ, ২০ বোতল ফেন্সিডিল বহনকাজে ব্যবহৃত

মোটরসাইকেল জব্দ পূর্বক বহনকারী আসামি *১) মোঃ সবুজ হোসেন (৩৩) পিতা- মোঃ শফিকুল ইসলাম, সাং- যাদবপুর, ২) মহাসিন আলী (৩২) পিতা- মোঃ হায়দার আলী, সাং- বেতবেড়ী,* উভয় থানা- মহেশপুর, জেলা ঝিনাইদহদ্বয়কে গ্রেফতার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদ্বয় এবং উদ্ধারকৃত আলামত ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

স্কোয়াড্রন লিডার ইমামীম মুবীন সরকার সুমন, কোম্পানী কমান্ডার, সিপিসি-২, ঝিনাইদহ জানান, নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো ঘটনায় জড়িত অপরাধীদের বিরুদ্ধে র‍্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park