1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

ডুমুরিয়ার চুকনগর গণহত্যা দিবস  ও স্মরণ‌ সভা অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৪১ বার পঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।
বুধবার ২০ মে‌ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে চুকনগর গণহত্যা একটি অত্যন্ত কলঙ্কজনক ও শোকার্ত অধ্যায়। ১৯৭১ সালের ২০ মে খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের চুকনগরে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা নির্বিচারে গুলি চালিয়ে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটায়। ইতিহাসবিদ ও গবেষকদের মতে, এটি ছিল মুক্তিযুদ্ধের ইতিহাসে একক বৃহত্তম ও ভয়াবহতম গণহত্যা।


গণহত্যা দিবসের পটভূমি ও নৃশংসতা শরণার্থীদের সমাগম: ১৯৭১ সালের মে মাসের মাঝামাঝি সময়ে খুলনা, বাগেরহাট, বরিশাল, ফরিদপুরসহ দেশের দক্ষিণাঞ্চলের হাজার হাজার মানুষ পাকিস্তানি বাহিনীর অত্যাচার থেকে জীবন বাঁচাতে ভারতের উদ্দেশ্যে রওনা হন। ভৌগোলিক অবস্থানের কারণে যশোর, খুলনা ও সাতক্ষীরার সংযোগস্থল চুকনগরকে তারা ট্রানজিট বা নিরাপদ পথ হিসেবে বেছে নেন। ১৮ ও ১৯ মে চুকনগরের পাতখোলা বিল, বাজার, ফুটবল মাঠ এবং কালী মন্দির প্রাঙ্গণে লক্ষাধিক মানুষ জমায়েত হন।
আকস্মিক হামলা: ১৯৭১ সালের ২০ মে (দিনটি ছিল বৃহস্পতিবার) বেলা ১১টার দিকে সাতক্ষীরা থেকে আসা পাকিস্তানি সেনাদের একটি দল আকস্মিকভাবে চুকনগর বাজারের পশ্চিম পাশে ঝাউতলায় এসে অবস্থান নেয়। তারা লাইট মেশিনগান ও সেমি-অটোমেটিক রাইফেল দিয়ে নিরস্ত্র, সাধারণ মানুষের ওপর নির্বিচারে ব্রাশফায়ার শুরু করে‌ ।উল্লেখ্য শহীদদের স্মরণে স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন দিনব্যাপী নানা আয়োজন করে এর মধ্যে রয়েছে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শোকর‍্যালি, আলোচনা সভা, এবং মোমবাতি জ্বালিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন এই দিবসটি উপলক্ষে ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল ৯টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার, বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি অমিত কুমার বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল ইসলাম মানিক, চুকনগর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, চুকনগর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজ মাহমুদ,চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা নূরুন নবী খোকা, আবুল কালাম মহিউদ্দিন, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, চুকনগর প্রেসক্লাবের সভাপতি এমএ রুহুল আমি, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সরদার দৌলত হোসেন, কবি ইব্রাহিম রেজা,শেখ সেলিম আক্তার স্বপন, চুকনগর বাজার কমিটির সাধারণ সম্পাদক সরদার বিল্লাল হোসেন,চুকনগর স্মৃতিস্তম্ভ: ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের চুকনগর বাজারে শহীদদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। এই স্থানে হাজার হাজার নিরীহ বাঙালি প্রাণ হারান।চকনগর গণহত্যা দিবসটিকে ‘জাতীয় শোক দিবস’ বা ‘জাতীয় গণহত্যা দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের দাবি জানিয়ে আসছেন স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন সংগঠন আলোচনা সভার পূর্বে‌ জাতীয় সংঙ্গিতের মাধ্যমে পতাকা উত্তোলন করে ১মিনিট নিরাবতা পালন করা হয়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park