
মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার
দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ১,৬৮,০০০/- টাকা মূল্যমানের ভারতীয় ফেন্সিডিল, ইস্কফ সিরাপ এবং নেশাজাতীয় ট্যাবলেট আটক করা হয়েছে।
১৯ মে ২০২৬ তারিখ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ বড়গ্রাম বিওপি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ২৫ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৭৫ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ এবং ১,৬০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করতে সক্ষম হয়। *আটককৃত চোরাচালান মালামালের সিজার মূল্য ১,৬৮,০০০/- (এক লক্ষ আটষট্টি হাজার) টাকা।
ফুলবাড়ির ব্যাটালিয়ন ২৯ বিজিবি অধিনায়ক লেঃকর্নল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি বলেন ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।