1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্যাথলজি বিভাগ চালাচ্ছেন টিএইচও’র গাড়ি চালক বেল্লাল!

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৩৯ বার পঠিত

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজি বিভাগে যেন অনিয়মই নিয়মে পরিণত হয়েছে। হাসপাতালের অত্যন্ত সংবেদনশীল এই বিভাগে দেখা মিলছে এক অদ্ভুত দৃশ্যের। যেখানে দক্ষ ও সার্টিফাইড টেকনিশিয়ানদের থাকার কথা, সেখানে প্যাথলজি বিভাগের দণ্ডমুণ্ডের কর্তা সেজে বসেছেন খোদ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. শাকিল সরোয়ারের গাড়ি চালক বেল্লাল হোসেন।

কখনো রোগীদের পরীক্ষার ফি’র টাকা জমা নিচ্ছেন, আবার কখনো কম্পিউটারে বসে তৈরি করছেন জটিল সিবিসি (CBC) রিপোর্ট! হাসপাতালের প্যাথলজি বিভাগে বেল্লালের এমন ‘বহুরূপী’ ও ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষের মনে।

অনুসন্ধানে জানা গেছে, বেল্লাল হোসেন মূলত এই স্বাস্থ্য কমপ্লেক্সে আউট সোর্সিং (বদলি ড্রাইভার) হিসেবে টিএইচও ডা. শাকিল সরোয়ারের গাড়ি চালক হিসেবে কর্মরত আছেন। তবে চালকের সিটে থাকার চেয়ে হাসপাতালের প্যাথলজি বিভাগেই তার উঁকিঝুঁকি বেশি। অভিযোগ রয়েছে, টিএইচও’র অত্যন্ত বিশ্বস্ত ও ঘনিষ্ঠ হওয়ার সুবাদে প্যাথলজি বিভাগের আর্থিক হিসাব-নিকাশ রাখার দায়িত্ব পান তিনি। কিন্তু সময়ের ব্যবধানে হিসাবরক্ষকের গণ্ডি পেরিয়ে তিনি এখন পুরোদস্তুর প্যাথলজি টেকনিশিয়ান বনে গেছেন। তার দেওয়া ভুল রিপোর্টের ওপর ভিত্তি করে রোগীদের ভুল চিকিৎসা পাওয়ার মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে।

এসব কর্মকাণ্ডের বিষয়ে সরাসরি জানতে চাওয়া হয় গাড়ি চালক বেল্লালের কাছে। প্রাথমিক পর্যায়ে তিনি প্যাথলজি বিভাগের কাজের সাথে যুক্ত থাকার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন। তবে তার টাকা নেওয়া, রিপোর্ট তৈরি করার অকাট্য প্রমাণ ও ভিডিও ফুটেজ সামনে রেখে চ্যালেঞ্জ করা হলে তিনি থতমত খেয়ে যান এবং কোনো সদুত্তর দিতে পারেননি।

এদিকে, একজন চালক কীভাবে হাসপাতালের প্যাথলজি বিভাগ নিয়ন্ত্রণ করছেন—এমন প্রশ্নে সম্পূর্ণ বিস্ময় প্রকাশ করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. শাকিল সরোয়ার। তিনি যেন ‘আকাশ থেকে পড়লেন’। নিজের বিশ্বস্ত চালকের এমন কর্মকাণ্ডের বিষয়ে তিনি কিছুই জানেন না দাবি করে বলেন, “এ বিষয়ে আমার জানা নেই। তবে ঘটনা যদি সত্য হয়ে থাকে, তাহলে বিষয়টি খতিয়ে দেখে তার বিরুদ্ধে অবশ্যই শোকজসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সরকারি হাসপাতালের ল্যাবে একজন দক্ষ টেকনিশিয়ানের উপস্থিতিতে একজন গাড়ি চালক দিয়ে পরীক্ষা-নিরীক্ষা ও রিপোর্ট তৈরির এই ঘটনাকে চরম খামখেয়ালিপনা ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল। ভুক্তভোগীদের দাবি, অনতিবিলম্বে এই অনিয়ম বন্ধ করে প্যাথলজি বিভাগের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা হোক।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park