1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

খুলনায় আদ-দ্বীন আকিজ হাসপাতালে চিকিৎসা গাফিলতির অভিযোগ, প্রসূতি ও নবজাতকের মৃত্যুর ঘটনায় ক্ষোভ

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৩৮ বার পঠিত

এস.এম.শামীম, খুলনা।।

খুলনায় অবস্থিত আদ-দ্বীন আকিজ হাসপাতাল-কে ঘিরে চিকিৎসা গাফিলতি, প্রসূতি মায়ের মৃত্যু, পেটে থাকা শিশুর মৃত্যু ও অতিরিক্ত অর্থ বাণিজ্যের অভিযোগ উঠেছে। একের পর এক অভিযোগ সামনে আসায় সাধারণ রোগী ও স্বজনদের মাঝে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।

ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, হাসপাতালে চিকিৎসা নিতে আসা একাধিক প্রসূতি মা সঠিক সময়ে প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন। অনেক ক্ষেত্রে পেটে থাকা নবজাতকের মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও চিকিৎসকদের অবহেলাকে দায়ী করছেন স্বজনরা।

অভিযোগে বলা হয়, রোগীর শারীরিক অবস্থার চেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ অর্থ আদায়কেই বেশি গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে হাসপাতালের চিকিৎসক ডা: ফারজানা ইয়াসমিন, ম্যানেজার হোসেন আলী ও পরিচালক প্লাবন বসুর বিরুদ্ধে রোগী ব্যবস্থাপনায় অবহেলা এবং অর্থকেন্দ্রিক মনোভাবের অভিযোগ তুলেছেন কয়েকজন ভুক্তভোগী।

স্থানীয় সূত্রে জানা যায়, রোগীর অবস্থা সংকটাপন্ন হলেও অনেক সময় দ্রুত সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব করা হয়। এতে করে রোগীর জীবন ঝুঁকির মধ্যে পড়ে। অভিযোগ রয়েছে, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা ব্যয়ের নামে অতিরিক্ত অর্থ নেওয়া হলেও কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা মিলছে না।

এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য জানতে ডা: ফারজানা ইয়াসমিন, ম্যানেজার হোসেন আলী ও পরিচালক প্লাবন বসুর সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কেউ ফোন রিসিভ করেননি। ফলে তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এদিকে, একের পর এক এমন অভিযোগের ঘটনায় খুলনার সচেতন মহল বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা বলছেন, রোগীর জীবন নিয়ে কোনো ধরনের অবহেলা মেনে নেওয়া যায় না। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park