1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দৌলতপুরে ভূমিদস্যু ও সন্ত্রাসী চক্রের তাণ্ডব: পৈত্রিক জমি দখলের অপচেষ্টা, প্রাণনাশের হুমকিতে আতঙ্কিত পরিবার

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৩১ বার পঠিত

মোঃ মামুন মোল্লা

খুলনার দৌলতপুর এলাকায় এক প্রভাবশালী ভূমিদস্যু ও সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল, ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকির গুরুতর অভিযোগ উঠেছে। অসহায় ভুক্তভোগী পরিবার জীবনের নিরাপত্তা চেয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, দৌলতপুর থানার পশ্চিম বনিকপাড়া এলাকার বাসিন্দা মোঃ সাজ্জাদ হোসেনের পরিবার দীর্ঘদিন ধরে তাদের পৈত্রিক ও বৈধভাবে ক্রয়কৃত জমিতে বসবাস করে আসছেন। কিন্তু একটি সংঘবদ্ধ ভূমিদস্যু চক্র ওই জমি দখলের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে নানা ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, অভিযুক্তরা স্থানীয় মাস্তান বাহিনী নিয়ে প্রকাশ্যে হুমকি-ধামকি দিচ্ছে এবং জোরপূর্বক বাড়িঘর থেকে উচ্ছেদের চেষ্টা করছে। এমনকি বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি প্রদান করায় পরিবারটি বর্তমানে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, জমি সংক্রান্ত বিষয়ে আদালতে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও অভিযুক্তরা আইনকে তোয়াক্কা না করে প্রভাব খাটিয়ে জমি দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এতে এলাকায় সাধারণ মানুষের মাঝেও উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে আকুল আবেদন জানিয়ে বলেন, দ্রুত সন্ত্রাসী ও ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ না করলে যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল বলছেন, ভূমিদস্যু ও সন্ত্রাসীদের দৌরাত্ম্য বন্ধে প্রশাসনের দ্রুত ও কঠোর পদক্ষেপ এখন সময়ের দাবি।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park