1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

বৃক্ষ নিধনের অভিযোগে খুলনা পিএমজির অপসারণ দাবিতে বাপার মানববন্ধন অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৩৩ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,

বৃক্ষ নিধনের অভিযোগে খুলনার পোস্ট মাস্টার জেনারেল (পিএমজি) কবির আহমেদের দ্রুত অপসারণ, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) খুলনা শাখা।রোববার সকালে খুলনা পিএমজি কার্যালয়ের সামনে আয়োজিত এ কর্মসূচিতে বাপার নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পরিবেশ সচেতন নাগরিক, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

সমাবেশে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের নেতা এড. মো: বাবুল হাওলাদারে তার বক্তব্যে বলেন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম। অথচ দায়িত্বশীল পদে থেকে নির্বিচারে বৃক্ষ নিধনের মতো কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি অভিযোগ করেন, খুলনা পিএমজি কার্যালয় প্রাঙ্গণে দীর্ঘদিনের পুরোনো ও পরিবেশবান্ধব গাছ কেটে ফেলার ঘটনায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এসময় তিনি আরও বলেন, একটি সবুজ ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে সরকারি প্রতিষ্ঠানগুলোকেই পরিবেশ সংরক্ষণে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

কিন্তু উল্টোভাবে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে বৃক্ষ নিধনের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। তাই অবিলম্বে অভিযুক্ত কর্মকর্তা কবির আহমেদকে অপসারণ করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষা ও বৃক্ষ সংরক্ষণের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park