1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

রূপসায় হীড বাংলাদেশের শিক্ষা বৃত্তি প্রদান ও মাদকবিরোধী পটগান অনুষ্ঠান অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৩৫ বার পঠিত

( ক্রাইম রিপোর্টার মোঃসোহেল রানা )

রূপসায় হীড বাংলাদেশ খুলনা অঞ্চল কর্তৃক আয়োজিত মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান ও মাদক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পটগান অনুষ্ঠানে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কলেজ ভবনে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।

এর আগে তিনি কুদির বটতলা এলাকায় হীড বাংলাদেশের চক্ষু হাসপাতালের শুভ উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে আজিজুল বারী হেলাল বলেন, মাদক আজ সমাজ ও তরুণ প্রজন্মের জন্য ভয়াবহ হুমকিতে পরিণত হয়েছে। একটি জাতিকে ধ্বংস করতে হলে প্রথমে তার যুব সমাজকে মাদকের দিকে ঠেলে দেওয়া হয়। তাই মাদক নির্মূলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং রাজনৈতিক নেতৃবৃন্দকে একসাথে কাজ করতে হবে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নৈতিক শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে হবে, তাহলেই তারা মাদক থেকে দূরে থাকবে। তিনি আরও বলেন, মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সচেতনতা সৃষ্টি ছাড়া এই ভয়াবহ ব্যাধি প্রতিরোধ সম্ভব নয়। হীড বাংলাদেশের এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে।

উক্ত অনুষ্ঠানে মান্যবর অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হীড বাংলাদেশের নির্বাহী সদস্য রোজলীন অর্পিতা সরদার। সভাপতিত্ব করেন হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন এবং হীড বাংলাদেশের মাইক্রো ফাইন্যান্স উপ-পরিচালক আদিত্য কুমার বিশ্বাস।

এসময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএ আনোয়ারুল কুদ্দুস, হীড বাংলাদেশ ডিরেক্টর এ্যাডমিন এসএম আ: সালাম, হীড বাংলাদেশের রিজোনাল ম্যানেজার রবিউল ইসলাম, প্রকল্প সমন্বয়কারী নকিবুল ইসলাম, খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক রতন কুমার অধিকারী, বাগেরহাট আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ রবিউল ইসলাম, খুলনা, বাগেরহাট ও দাকোপ অঞ্চলের আঞ্চলিক হিসাব রক্ষক মো: আব্দুল্লাহ আল মামুনসহ, শাখা ব্যবস্থাপক প্রশান্ত সাহা সহ সকল শাখা ব্যবস্থাপক উপস্থিত ছিলেন। এছাড়া নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্যা খায়রুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, জেলা বিএনপির সদস্য আরিফুর রহমান আরিফ, আনিসুর রহমান বিশ্বাস, মোল্যা রিয়াজুল ইসলাম, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শেখ আবু সাঈদ, রূপসা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ মিত্র, বিএনপি নেতা খান আনোয়ার হোসেন, মহিউদ্দীন মিন্টু, আজিজুর রহমান, দিদারুল ইসলাম, তানভির আহম্মেদ সুমন, খান আলিম হাসান, মাসুদ খান প্রমুখ।

অনুষ্ঠানে মাদক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পটগান পরিবেশন করেন হীড বাংলাদেশের সাংস্কৃতিক দল। অনুষ্ঠানে মোট ৭১ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ৩ লাখ ৩৫ হাজার ৫শ টাকার শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park