1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

স্কুলের গাড়িতে পুলিশের গাড়ির ধাক্কা, আহত বেশ কিছু পড়ুয়া।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
  • ১৫১ বার পঠিত

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ

আজ ১৭ই জানুয়ারী শুক্রবার, পূর্ব মেদিনীপুর জেলার এগরা‌ শহরের সেন্ট্রাল বাস স্ট্যান্ড এলাকায় দুপুর দুটো নাগাদ পুলিশের গাড়ি ধাক্কা মারে একটি স্কুলের গাড়িতে, বেশ কিছু স্কুল পড়ুয়া আহত হয়।

যানাযায় পুলিশের গাড়ির চালক ‌মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ জানান, পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয়দের, দুপুর দুটো নাগাদ সরস্বতী স্কুলের বাচ্চাদের নামানোর সময় দাঁড়িয়ে থাকা অবস্থায় পুলিশের একটি পেট্রল ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে স্কুল গাড়িটিকে ধাক্কা মারে।

স্থানীয়রা জানান যেখানে সাধারণ মানুষ মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ধরা পড়লে পুলিশকে মোটা হয়ে টাকা জরিমানা দিতে হয়, সেখানে খোদ পুলিশের লোক কর্তব্য অবস্থায় মদ্যপান করে এই ধরনের ঘটনা কি করে ঘটাচ্ছে, এই নিয়ে প্রশ্ন উঠেছে।

যেভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মেরেছে , অনেক গুলি শিশুর প্রাণ হানী ঘটতে পারতো, কোনো ভাবে বেঁচে যায়, গুরু তর আহত হয় নয়জন। তাহাদের প্রাথমিক চিকিৎসার জন্য এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্কুলের প্রধান শিক্ষক প্রনবেশ বাবু জানিয়েছেন, সরকারি ডিউটি রত একজন ড্রাইভার কিভাবে মদ্যপ অবস্থায় ডিউটি করছেন, যাহারা মানুষের রক্ষা কর্তা, সাধারণ মানুষকে কি উত্তর দেবেন, অবিলম্বে এর তদন্ত করে দেখা হোক। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park