1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

ডুমুরিয়ায় অগ্নিদগ্ধ গৃহবধুর মৃত্যু—— স্বামী পলাতক, থানায় মামলা হয়নি

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৩৪ বার পঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।
খুলনার ডুমুরিয়ায় অগ্নিদগ্ধ গৃহবধু বিথি বেগমের (২৬) মৃত্যু হয়েছে। উন্নত চিকিৎসার জন্য খুলনা থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে গতকাল বুধবার বিকালে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। পারিবারিক করবস্থানে তার লাশ দাফন করা হয়। তবে ঘটনার পর থেকে তার স্বামী নিখোঁজ রয়েছে। নিহত উপজেলার শাহাপুর গ্রামের গজী পাড়ার অপুর গাজীর মেয়ে।

এর আগে মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার দক্ষিণ মিকশিমিল গ্রামে তার গায়ে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে স্থানীয়দের দাবি। তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।

স্থানীয় একটি সূত্রে জানা গেছে, বিথি বেগম ও জনি গাজী দম্পত্তির দু’টি পুত্র সন্তান রয়েছে। তাদের একজনের বয়স ৬ বছর অপর জনের বয়স ২ বছর। গত মঙ্গলবার পারিবারিক কলহের কারণে বিথি বেগমের শরীরে স্বামী জনি গাজী পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে তার শরীরের অধিকাংশ দগ্ধ হয়।

প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে খুমেকে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে নেওয়া হয়। কিন্তু পথিমধ্যে তার মৃত্যু হয়। পরে তাকে খুলনায় নিয়ে আসে পরিবারের সদস্যরা।

ডুমুরিয়া থানার ওসি তদন্ত মো: আসের আলী জানান, পারিবারিক কলহের কারণে ঘটনার সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি। এ ঘটনায় নিহতের পরিবার থানায় এখনও পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করেনি। স্বামী জনি গাজী ঘটনার পর থেকে পলাতক রয়েছে। ঘটনার বিস্তারিত তিনি জানেন না। জানার জন্য রঘুনাথপুরের ক্যাম্প ইনচার্জ হাসানের সাথে যোগাযোগ করতে বলেন তিনি।

ক্যাম্প ইনচার্জের সাথে যোগাযোগ করা হলে ঘটনার সম্পর্কে তিনি বলেন, ঘটনার দিন দুপুর পর্যন্ত নিহতের স্বামী জনি গাজী তাদের সাথে ছিল। তাছাড়া নিহতের জা ঘটনার প্রত্যক্ষদর্শী। তার কোনো মোবাইল নেই। তার সাথে কোনো যোগাযোগ করা যাচ্ছে না। তার স্বামী গায়ে আগুন ধরিয়ে দিয়েছে এমন কোনো প্রমানও পাওয়া যায়নি। নিহতের পরিবারকে থানায় অভিযোগ দেওয়ার কথা জানানো হলে তারা আলোচনা করে জানাবে বলে তাকে জানায়।

এদিকে আজ বৃহস্পতিবার দুপুরে ডুমুরিয়া থানার ওসি তদন্ত মো: আসের আলী জানান, এখনো পরিবারের পক্ষ থেকে কেউ মামলা নিয়ে থানায় আসেনি। বিথি বেগমের স্বামী জনি গাজিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park