1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

র‍্যাব-৬ কত্তৃক বিশেষ অভিযানে ঝিনাইদহ থেকে দেড় কেজি ক্রিস্টাল আইস উদ্ধার করেছে

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ৩৭ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,

ঝিনাইদহে র‍্যাবের অভিযানে জেলার সদর থানাধীন বাস টার্মিনাল এলাকা হতে ০১ কেজি ৫১০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য মিথাইল অ্যামফিটামিন (ক্রিস্টাল আইস) উদ্ধার করেছে র‍্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্প।
মাদকের বিরুদ্ধে *জিরো টলারেন্স* নীতিতে অনুপ্রাণিত হয়ে র‍্যাব ফোর্সেস মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় অদ্য ০২ মে ২০২৬ ইং তারিখ, দুপুর ১৪:০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬,

সিপিসি-২ এর একটি চৌকস আভিযানিক দল ঝিনাইদহ জেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন যশোর রোডে চেকপোস্ট স্থাপন করে শ্যামনগর হতে চাপাইনবাবগঞ্জ গামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ০১ কেজি ৫১০ গ্রাম মাদকদ্রব্য মিথাইল আ্যামফিটামিন (ক্রিস্টাল আইস) পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য মিথাইল আ্যামফিটামিন বা ক্রিস্টাল আইস উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামত ঝিনাইদহ সদর থানায় সাধারণ ডায়েরী মূলে হস্তান্তর করা হয়েছে।

স্কোয়াড্রন লিডার ইমামীম মুবীন সরকার সুমন, কোম্পানী কমান্ডার, সিপিসি-২, ঝিনাইদহ জানান, নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো ঘটনায় জড়িত অপরাধীদের বিরুদ্ধে র‍্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park