1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

আগত পূর্ণার্থীরা গঙ্গায় মকর সংক্রান্তির স্নানে মেতেছেন, পুলিশি কড়া নজরদারীর মধ্যে।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ২৪৮ বার পঠিত

রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা পশ্চিমবঙ্গ

১৪ ই জানুয়ারী বুধবার, ভোর থেকেই পূর্নার্থীরা মেতে উঠেছে গঙ্গাসাগর মেলায় স্নান ও পুজোর উদ্দেশ্যে। মেলায় সমবেত হয়েছেন, বিভিন্ন দেশ থেকে আগত ভক্তরা ও নাগা সন্ন্যাসীও সন্ন্যাসীনিরা, কয়েকদিন ধরে মেলায় ভক্তদের আনাগোনা ও ভীর।

বিভিন্ন দেশ থেকে দর্শনার্থীরা কলকাতার আউটটাম ঘাট থেকে গঙ্গাসাগর মেলায় উপস্থিত হচ্ছেন, আবার কেউ কেউ সরাসরি গঙ্গাসাগর মেলায় এসে উপস্থিত হয়েছেন, কোন কোন দর্শনার্থী আগেই গঙ্গা স্নান সেরে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন আবার বহু দর্শনার্থী মকর সংক্রান্তির দিনে স্নান করার জন্য উপস্থিত হয়েছেন। মকর সংক্রান্তির দিন ভোর থেকেই শুরু হয়েছে স্নান।

মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় প্রতিবছরের মতো এ বছরও গঙ্গাসাগর মেলার আয়োজন করেছেন এবং দর্শনার্থীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা রেখেছেন, প্রত্যেক দর্শনার্থী থেকে শুরু করে মিডিয়ার সাংবাদিক বন্ধুদের জন্য পাঁচ লক্ষ টাকার ইন্সুরেন্স ব্যবস্থা করেছেন , তাহাতে কাহারো কোন কিছু হলে সরকারের তরফ থেকে সাহায্য পায়, এছাড়াও পরিবহন থেকে শুরু করে প্রশাসনিক বিভাগ, ইলেকট্রিক সাপ্লাই, স্বাস্থ্য বিভাগ, দুর্যোগ মোকাবিলা টিম, ফায়ার ব্রিগেড সমস্ত কিছুর ব্যবস্থা রেখেছেন, এমনকি এম্বুলেন্সও, যাহাতে কেউ অসুস্থ হলে সাথে সাথে তার চিকিৎসার জন্য সমস্ত রকম সুযোগ সুবিধা পায়।।

এই মেলার আয়োজন ৮ই জানুয়ারি থেকে ১৭ই জানুয়ারি পর্যন্ত, সকল পূর্ণত্বিকা কপিলমুনির মন্দিরে পুজো দেওয়ার জন্য ভিড় জমাতে থাকেন।

মাঝে মাঝেই মাইকিং এর মাধ্যমে প্রশাসনের তরফ থেকে সতর্কবার্তা দেন, কেউ বেশিদূর জলে যেন না নেমে স্নান করেন, এমনকি ইনভেস্টিগেশন টীম পর্যন্ত মাঝেমধ্যেই কুকুর নিয়ে পরিদর্শনে নামছেন, এছাড়াও সকল দর্শনার্থীদের মাইকিং এর মাধ্যমে সতর্ক করে দিচ্ছেন তাদের জিনিসপত্র নিজেদের দায়িত্বে রাখার জন্য , কারণ চুরি হতে পারে, কয়েকজনের জিনিসপত্র চুরি হওয়ার ফলে আরও সতর্কবার্তা দিচ্ছেন প্রশাসনের তরফ থেকে। সিসিটিভি বসানো থাকলেও মাঝেমধ্যেই দর্শনার্থীদে জিনিস চুরি হচ্ছে বলে জানান।

দর্শনার্থীরা গঙ্গায় স্নান সেরে সূর্য দেবতা ও গবাদিকে পুজো দিয়ে নিজেদের মঙ্গল কামনা জানান, কিন্তু এই বছর কুম্ভ মেলা পড়ে যাওয়ায় কিছুটা দর্শনার্থীর হার কম, আবার অনেকেই গঙ্গাস্নান সেরে বিভিন্ন মন্দিরে পূজো দিয়ে, কুম্ভ মেলার উদ্দেশ্যে রওনা দিবেন বলে জানালেন,

দর্শনার্থীরা জানান, মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমরা খুশি, আমাদের জন্য কোনরকম ত্রুটি রাখেন নি। এবং গঙ্গাসাগরকে সুন্দরভাবে সাজিয়েছেন। গঙ্গাস্নান পূর্ণ স্নান, আর সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park