1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

বহিষ্কৃত নেতা আনোয়ার হোসেন রানা ও নাদিরা আক্তার উর্মির বিরুদ্ধে কমিটি বাণিজ্য ও প্রতারণার অভিযোগ

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৬৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার: আব্দুর রহিম

তারেক জিয়ার প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আনোয়ার হোসেন রানা এবং তার স্ত্রী নাদিরা আক্তার উর্মি, যিনি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন, তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দলীয় নাম ব্যবহার করে বিভিন্ন জেলায় কমিটি গঠন করে অর্থ বাণিজ্য, প্রতারণা, দুর্নীতি ও অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে।

দলীয় একাধিক সূত্র জানায়, শুরু থেকেই আনোয়ার হোসেন রানা ও নাদিরা আক্তার উর্মি দলের শৃঙ্খলা ভঙ্গ, হাইকমান্ডের নির্দেশ অমান্য এবং সাংগঠনিক নীতিমালা লঙ্ঘন করে নিজেদের স্বার্থে বিভিন্ন জেলা ও উপজেলা কমিটি গঠন করেন। অভিযোগ রয়েছে, এসব কমিটিতে বিএনপির আদর্শ ও নীতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ ব্যক্তিদের, এমনকি আওয়ামী লীগের সক্রিয় কর্মীদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।

বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নাম ও ভাবমূর্তি ব্যবহার করে “তারেক জিয়ার প্রজন্ম দল” নামকে পুঁজি করে বিভিন্ন জেলা থেকে অর্থ আদায়ের মাধ্যমে একটি সংঘবদ্ধ বাণিজ্য পরিচালনা করা হচ্ছিল বলে অভিযোগ করেন ত্যাগী নেতাকর্মীরা।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, এসব অভিযোগের সত্যতা এবং প্রমাণ পাওয়ার পর কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও অন্যান্য নেতাকর্মীদের সর্বসম্মতিক্রমে আনোয়ার হোসেন রানা এবং নাদিরা আক্তার উর্মিকে দল থেকে বহিষ্কার করা হয়। দলীয় সিদ্ধান্তে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভবিষ্যতে তাদের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে, দল থেকে বহিষ্কারের পর আনোয়ার হোসেন রানা থেমে না থেকে নতুনভাবে “জাতীয় সমাজ পার্টি বাংলাদেশ” নামে আরেকটি সংগঠন গড়ে তোলেন। অনুসন্ধানে জানা যায়, এই নতুন সংগঠনের মাধ্যমেও বিভিন্ন জেলা কমিটি গঠন করে একইভাবে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। তার স্ত্রী নাদিরা আক্তার উর্মিও এ কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় ও রাজনৈতিক মহলের দাবি, এটি তাদের একটি পেশায় পরিণত হয়েছে। বিভিন্ন ব্যক্তি ও রাজনৈতিকভাবে আগ্রহী মানুষের কাছ থেকে পদ-পদবীর প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে একাধিক প্রতারণা ও আর্থিক অনিয়ম সংক্রান্ত মামলাও রয়েছে বলে জানা গেছে।

বিএনপির ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীরা আশঙ্কা প্রকাশ করে বলেন, এমন বিতর্কিত, প্রতারক ও আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত ব্যক্তিদের যদি আবার কোনোভাবে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়, তবে দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের মধ্যে চরম হতাশা সৃষ্টি হবে এবং অনেকে দল থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন।

নেতাকর্মীরা স্পষ্টভাবে জানান, দলের স্বচ্ছ ভাবমূর্তি রক্ষা, আদর্শ সংরক্ষণ এবং তৃণমূল পর্যায়ে আস্থা ফিরিয়ে আনতে এমন ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park